ফিলিপাইনে নিয়াজের দ্বিতীয় জয়

ফিলিপাইনের ম্যানিলায় এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব দাবার বাছাইয়ে দ্বিতীয় জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। গতকাল চতুর্থ রাউন্ডে নিয়াজ চীনের মু কিকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে প্রথম জয় পেয়েছিলেন নিয়াজ। তিনি চার খেলায় আড়াই পয়েন্ট পেলেন। অন্য দিকে হেরেই চলেছেন মহিলা বিভাগের বাংলাদেশের আরেক দাবাড়ু শারমীন সুলতানা শিরিন। তিনি গতকাল ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার কারিনজা দিতার কাছে হেরে গেছেন।