যুক্তরাষ্ট্রে অভিবাসীদের হূদরোগ বাড়ছে

নিউইয়র্ক টাইমস এ ‘হেলথ টোল অব ইমিগ্রেশন: বিকামিং এন আমেরিকান ক্যানবি ব্যাড ফর ইউর হেলথ’ শিরনামে একটি জরিপ রির্পোট প্রকাশিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, যে সমস্ত বিদেশি নাগরিক দীর্ঘকাল আমেরিকায় বসবাস করছেন তাদের হূদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হবার প্রবণতা ব্যাপক ভাবে বাড়ছে। এমনকি জরিপে আরও দেখা গেছে, যে সমস্ত অভিবাসীদের আমেরিকায় জন্মগ্রহণকারী ছেলে-মেয়েদের অঢেল অর্থ রয়েছে তারা তাদের পিতা-মাতা অপেক্ষা কম আয়ু পাচ্ছেন। বিশেষজ্ঞগণ বলছেন, জরিপের এই ফলাফল বিভিন্ন ক্ষেত্রে আমেরিকানদের উন্নত জীবন ধারার অগ্রগতির সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। এ ব্যাপারের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ডেমোগ্রাফার রবার্ট এ হুমার এর অভিমত, যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে বসবাস অভিবাসীদের স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। আমেরিকায় অতি উন্নত মানের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং আর্কষণীয় মাথা পিছু আয় সত্ত্বেও অভিবাসীদের হূদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হবার এই প্রবণতা কেন বাড়ছে এমন প্রশ্ন উঠছে। গবেষণায় দেখা গেছে, অভিবাসীরাও আমেরিকানদের মত ধূমপান, মদ্যপান, হাইক্যালরি ডায়েট ও পরিশ্রমের কাজ কম করতে অভ্যস্ত হয়ে উঠছেন। গবেষণায় দেখা গেছে, ৭০ এর দশকে আমেরিকায় জন্মগ্রহণকারী সাদা চামড়ার মানুুষদের চেয়ে অভিবাসীগণ কমশিক্ষা ও স্বল্প আয় সত্ত্বেও বেশি আয়ুষ্কাল পেয়েছেন এবং ৮০ এর দশক হতে অভিবাসীদের এ অবস্থার পরির্বতন হতে শুরু করে। তবে অভিবাসীদের জন্য আমেরিকা কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকির্পূণ হচ্ছে তা বিশেষজ্ঞদের কাছে যথেষ্টভাবে পরিষ্কার নয়। এ ব্যাপারে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস এর ডোমাগ্রাফার এলিজাবেথ এরিয়াস উল্লেখ করেন ২০০৭-২০০৯ সালের পরিসংখ্যান থেকে দেখা যায় অভিবাসীগণ তাদের আমেরিকান বর্ণ সন্তানদের চেয়ে ২ দশমিক ৯ বছর বেশি আয়ুষ্কাল পাচ্ছেন। বিশেষজ্ঞগণ বলছেন, অভিবাসীদের সেকেন্ড জেনারেশন থেকে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি শুরু হয়েছে।