কিস্তিতে অ্যাপল পণ্য ক্রয়ের সুবিধা

এক্সিকিউটিভ মেশিনস সম্প্রতি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের সাথে বিশেষ এক চুক্তিতে আবদ্ধ হয়েছে, যার মাধ্যমে ০% ইন্টারেস্টে কিস্তিতে কেনা যাবে অ্যাপল ব্র্যান্ডের নানা পণ্য। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের কার্ডের গ্রাহকরা এক্সিকিউটিভ মেশিনস-এর ধানমন্ডি ও গুলশান শোরুম থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এক্সিকিউটিভ মেশিনসের পরিচালক আব্দুল মতিন এবং সিটি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মাজহারুল ইসলাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।