এই সময়ের ছড়া

কাজ হবে না জোটে

 

কে জিতবে কে জিতবে না তার

প্রমাণ হবে ভোটে

দক্ষ লোকের পক্ষে মানুষ

কাজ হবে না জোটে।

 

মানুষ খোঁজে আসল মানুষ

নজর চতুর্দিকে

মূল্যবান এই ভোট দিতে চায়

কাজের মানুষটিকে।

 

চির অটুট রাখতে হলে

উন্নয়নের ধারা

সাফল্য তার আসবে নাকো

খাঁটি মানুষ ছাড়া।