প্রয়াত সদস্যদের স্মরণে বিএসজেএ’র দোয়া ও মিলাদ মাহফিল কাল
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০৮
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর সাবেক সভাপতি এনায়েত উল্লাহ খান, ফজলে রশিদ, মাসুদ আহমেদ রুমি, রউফুল হাসান, সিনিয়র সদস্য ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেল এবং সদস্য অমল জোহা খানসহ ক্রীড়াঙ্গনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএসজেএ।
শনিবার সকাল থেকে বিএসজেএ কার্যালয়ে পবিত্র কোরান খতম শেষে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিএসজেএ’র সকল সদস্য, মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সকল ক্রীড়া সাংবাদিককে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে বিএসজেএ।-খবর বিজ্ঞপ্তির