ওয়ালটন পার্বত্য হকি শুরু

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে পার্বত্য হকি টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৬ বছরের খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের প্রথম দিনে দিনাজপুর জেলা ৪-০ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। সুকেশ মুর্মু, পরিমাল মাড়ী, হরশংকর শিবরাম সরেন, হূদয় মুর্ম গোল করেন। দ্বিতীয় খেলায় বান্দরবান জেলা ২-১ গোলে রাঙ্গামাটি জেলাকে হারায়। বিজয়ী দলের মথি ত্রিপুরা, রাশেদ দাশ এবং বিজিত দলের বিজয় মারমা গোল করেন। খেলা উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। আজকের খেলা ঃ দিনাজপুর ও খাগড়াছড়ি। বিকাল ৩টা ৩০মি.।