অগ্রণী ব্যাংক জিতেছে

বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগে অগ্রণী ব্যাংক ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে ৩৬ মিনিটে ফয়সালের গোলে এগিয়ে ছিল ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধে সাদ্দাম ও লিটনের গোলে জয় পায় অফিস দল অগ্রণী ব্যাংক।