ইস্পাহানি ক্রিকেট লিগ

এফএমসি রানার্সআপ

এফএমসি স্পোর্টস ইস্পাহানি ক্রিকেট লিগে ২১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। দুর্ভাগ্য দলটির। সুপার সিক্স পর্বে সিটি কর্পোরেশন একাদশ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের বিপক্ষের খেলা দু’টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরবর্তীতে এই দুই খেলা মাঠে না গড়ার কারণে এফএমসি স্পোর্টসকে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। তবে দলটির কর্মকর্তারা রানার্সআপেই বেশ আনন্দিত। কারণ গত মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হিসাবে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খেলে দ্বিতীয় স্থান পেয়েছে দলটি।