এক্সবক্স ওয়ান নিয়ে এল মাইক্রোসফট

সনি’র প্লেস্টেশন কিংবা নিনটেনডো’র কনসোলগুলোর মতো মাইক্রোসফটের এক্সবক্সও সমান প্রতিদ্বন্দ্বিতা করেছে গেমারদের মাঝে। এবারে তারা এই এক্সবক্সের নতুন এক সংস্করণ তৈরি করেছে যা কি না গোটা এন্টারটেইনমেন্ট সিস্টেমকেই সমন্বিত করে তুলবে একটি ডিভাইসের মধ্যেই। একে তারা বলছে নতুন প্রজন্মের গেম কনসোল। এক্সবক্সের নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘এক্সবক্স ওয়ান’। টেলিভিশন, গেমস এবং গানের রাজ্যে হারিয়ে যাওয়া যাবে এই ডিভাইসে কেবল কণ্ঠস্বরের কমান্ড দিয়েই। আবার জেশচারনির্ভর অনেক কমান্ড ও ফিচারও থাকবে এতে। পাশাপাশি এতে থাকছে একটি ব্লুরে ড্রাইভ এবং স্কাইপ সংযোজনের সুবিধা। ১০৮০ পিক্সেলের মতো হাই রেজ্যুলেশন সমর্থন করে এটি। আপডেট কাইনেক্ট সেন্সর এবং নতুন ডিজাইনের গেমপ্যাডের মাধ্যমে ‘এক্সবক্স ওয়ান’ বাজারের অপ্রতিদ্বন্দ্বী একটি ডিভাইসে পরিণত হবে বলে আশা প্রকাশ করছে মাইক্রোসফট।