স্বপ্ন

আকাশ ছোঁয়ার ইচ্ছা

সবাই চায় উচ্চশিক্ষা সম্পন্ন করে একটি ভালো ক্যারিয়ার গড়তে। এ জন্য শিক্ষার্থীদের অনেক চিন্তাভাবনা করে চাহিদা আছে এমন বিষয় নির্বাচন করে পড়াশোনা করা উচিত। সব ডিগ্রি কর্মক্ষেত্র নিশ্চিত না করলেও চাকরি ক্ষেত্রে অ্যাভিয়েশন খাতের গুরুত্ব অপরিসীম। এরমধ্যে কিছু কর্মমুখী আন্তর্জাতিক বিষয় রয়েছে, যা এসএসসির পরই শুরু করা যায় এবং এটি সম্পন্ন করার পর সহজেই বিশ্বজুড়ে কর্মক্ষেত্র তৈরি হয়ে যায়। এরমধ্যে অন্যতম হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটি সম্পন্ন করে এয়ারলাইন্স সেক্টরে যোগ দেওয়া যায়। বিশ্বজুড়ে এয়ারলাইন্স শিল্পের প্রসারের সাথে সাথে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে। আর বাংলাদেশ থেকে এই শিল্পে ব্যাপক সংখ্যক নির্বাহী যোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, উড়োজাহাজ প্রকৌশলী, এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার একই বিষয়। বিমান প্রকৌশল একটি হাইটেক প্রফেশন। যেখানে পুরো বিশ্বে বাংলাদেশি তরুণ প্রজন্ম সাফল্যের সাথে পেশাদার কর্মকাণ্ডে সমহারে ছড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। আর শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এসএসসি বা ও-লেভেলের পর ইউকে সরকার ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ৪ বছরের এই অনার্স ডিগ্রি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল, ১৮ মাস লেভেল-৫ এবং ১ বছর যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে হয়। এই পেশায় আসতে রয়েছে এনডি এইচএনডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। বিষয়টিতে পড়াশোনা করতে খরচ যথেষ্ট কম। এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ-লেভেল করতে সর্বমোট খরচ পড়বে মাত্র তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে মোট খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে সেখানে ১ বছরের টিউশন ফি সেমিস্টার ওয়াইজ দিতে হবে। ক্যাটেক বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ৪ বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩ মাস মেয়াদি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজম টিকেটিং, পাইলটিং, এয়ারহোস্টেস কেবিন ক্রু প্রভৃতি কোর্সে উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে; যেখানে প্রতি বিষয়ে সিট সংখ্যা ৩০ জন করে। লাইফ এয়ারক্রাফটের মাধ্যমে প্র্যাকটিক্যালসহ উন্নত শিক্ষার পাশাপাশি এদের রয়েছে নিয়মিত ক্লাস, সর্বশেষ সংস্করণের পাঠ্যবই, সমৃদ্ধ লাইব্রেরি, নিয়মিত প্র্যাকটিস টেস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ইত্যাদি সুবিধা রয়েছে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা। অথবা কথা বলতে পারেন এই নম্বরে ০১৯২৬৯৬৩৬৫৫, ০১৯৩৭১৮২৪৭০। এরই মধ্যে ক্যাটেকের অনেক শিক্ষার্থী এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়ে দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ছে। বিষয়টি মেয়েদের জন্যও যথেষ্ট উপযোগী। ক্যাটেক থেকে পাস করে ফারজানা পপি, মিন্নাতুল জান্নাত ঢাকা এয়ারপোর্টে; তাসলিমা লিমা ফ্লাইং একাডেমিতে; সাওসান রহমান পর্তুগালে চাকরি করছে। এটি বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে তরুণদের সাফল্যের এক নতুন ধারা।