প্রফেশনাল অ্যাকাউটেন্ট হতে চাইলে

শিক্ষার পরেই আসে কর্মক্ষেত্রের প্রসঙ্গ। আর ভালো ক্যারিয়ার সবারই কাম্য। এসএসসি ও এইচএসসির পরীক্ষার পর সবাই এখন উচ্চশিক্ষার জন্য দিক নির্ধারণ করবে। সবারই চিন্তা ভালো ক্যারিয়ারনির্ভর শিক্ষা অর্জন করা। কিন্তু সব শিক্ষা কর্মক্ষেত্র নিশ্চিত করে না। আর সব ডিগ্রি বিশ্বজুড়ে সমাদৃতও নয়। যে কারণে সব পর্যায়েই শিক্ষার্থীরা গ্লোবাল চাহিদা ও ডিগ্রির গুরুত্ব মূল্যায়ন করে পড়ালেখা করে থাকে। এক্ষেত্রে উচ্চ আয়ের পেশাজীবী হতে কিছু গ্লোবাল ডিগ্রি রয়েছে, যার আছে পুরো বিশ্ব জুড়ে গ্রহণযোগ্যতা। এর মধ্যে এসিসিএ, এফআইএ, সিএটি প্রভৃতি অন্যতম। এটি ব্রিটিশ সিএ যে কারণে দ্রুত গ্লোবাল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রফেশনাল হওয়ার সুযোগ হয় এবং বিশ্বজুড়ে চাকরি পাওয়ার সাথে যুক্ত হয়ে উচ্চ আয়ের পথ নিশ্চিত হয়। এ দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত সিট বরাদ্দ, সেশন জট, ডিগ্রি পেতে দীর্ঘ সময় ব্যয় প্রভৃতি থাকলেও এই ডিগ্রি অর্জন করা যায় স্বল্প সময়ে। এটি পড়তে হলে এসএসসির পর এইচএসসি’র জন্য ২ বছর, বিবিএ’র জন্য ৩ বছর, এবং এমবিএ’র জন্য ১ বছর অর্থাত্ ৫/৭ বছর অপেক্ষা করতে হয়। কিন্তু এসএসসি’র পর শিক্ষার্থী ৪/৫ বছরে এবং এইচএসসির পর ২/৩ বছরে আন্তর্জাতিক মানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে একই সাথে পেতে পারে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির অ্যা¬¬প্লাইড অ্যাকাউন্টিংয়ে অনার্স ডিগ্রি। আর এটি সম্পন্ন করা যায় যেকোনো বিষয় থেকে পাস করে। বাংলাদেশে এই কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সম্পন্ন করতে হয়। ফলে এর মান নিয়ে কোনো প্রশ্ন থাকে না এবং পুরো বিশ্বে সমাদৃত হয়। এসিসিএ বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষার্থী ৫০ পেলেই পাস করে। আর এর পরীক্ষা পদ্ধতি অনেক সহজ। বছরে জুন ও ডিসেম্বরে দুইবার ব্রিটিশ কাউন্সিলে একসাথে একটি থেকে চারটি বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। এসএসসি শেষ করে এফআইএ করে এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এফআইএ শেষ করে সিএটি সম্পন্ন করে এসিসিএ কোর্স সম্পন্ন করা যায়। এসএসসি পাস শিক্ষার্থীদের এফআইএ করতে সম্পন্ন করতে হবে প্রায় ৮টি বিষয়। এফআইএ শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হবে। এরপর এসিসিএ করতে আরও তেরটি বিষয় সম্পন্ন করতে হবে। সরাসরি এসিসিএ কোর্স করতে সম্পন্ন করতে হবে ১৪টি বিষয়। অন্যদিকে এফআইএ করে সিএটিসহ এটি করলে বিষয় হবে ২০টি। এসএসসি বা এইচএসসি ছাড়াও কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ কোয়ালিফিকেশন থাকলে এসিসিএ সম্পন্ন করতে ৯টি বিষয় পর্যন্ত অব্যাহতি পেতে পারে। এ দেশে এই কোর্স পরিচালনায় সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ধানমন্ডির ১০/এ রোডের ৫১ নম্বর প্লটে অবস্থিত চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে, যাদের সাথে ০১৭২০৫৫৩২৭৮ নম্বরে কথা বলে বিস্তারিত তথ্য জানা যাবে। এদের গাইড লাইন, শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের এসিসিএ বিষয়ে বিশ্বের অন্যতম সেরা স্কোর পেতে সহায়তা করে আসছে। গোল্ড স্ট্যাটাসসম্পন্ন এই প্রতিষ্ঠানে রয়েছে স্কলারশিপ সহ বিভিন্ন সুবিধা এবং সিবি ব্যাচের পরীক্ষা দেওয়ার সুযোগ।