ওয়েব ডিজাইনার
জেসি
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৬:০২
২০০২ সাল থেকে শুরু। মাত্র ১০ জন এমপ্লয়ার নিয়ে তিনি ২০০৬ সাল, অর্থাত্, চার বছরের মধ্যেই লাভ করেন ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। সেই সাথে শুরু করেন তাদের কোম্পানির জন্য ওয়েবসাইট। নাম দেন ফিট ফুয়েল বিজনেস। এরপর তিনি একজন দক্ষ প্রোগ্রামার নেন এবং তাকে তার সকল কাজের ধারা বুঝিয়ে দেন। এভাবে একসময় সাইটটি বিজ্ঞাপনের সাইট হিসেবেও জনপ্রিয়তা পায়। কেলির এই অগ্রগতি নিয়ে কোনো অভিযোগ ছিল না। ভালোই চলছিল তার ব্যবসা। একসময় তার মাথায় চিন্তা এল, ব্যবসার পরিধি আরও বাড়িয়ে তুলবেন। তখন তার মাত্র ২৩ বছর বয়স, ভেন্ডিং মেশিন ইন্ডাস্ট্রি থেকে তখনও তিনি বিশাল অংক আয় করছিলেন। এই তরুণ ব্যবসায়ীর জন্ম ১৯৮৪ সালের ১৩ নভেম্বর। তিনি যখন প্রথম ব্যবসায়িক পদক্ষেপ নেন, তখন তার বয়স মাত্র ১৯ বছর। তার ওয়েবসাইট এমনকি ই-বে-এর বিক্রির রেকর্ডকেও ছাড়িয়ে যায়। স্বভাবতই সকলের নজর কাড়ে বিষয়টি। এরই মধ্যে তিনি অনলাইনেই কেনাবেচার একটা কোম্পানি খুলে ফেলেন। এর আরও চার বছরের মধ্যে তার প্রতিষ্ঠান প্রতি দিন ১৫ হাজার ডলারের মতো আয় করতে শুরু করে। তিনি প্রথম মিলিয়ন ডলার আয় করেন হাইস্কুল গ্র্যাজুয়েশন শেষ করার আগেই।
কেলি খুব অল্প বয়সেই উপলব্ধি করেন তিনি ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়তে চান। সেই সময় তিনি আমেরিকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। খোঁজখবর নিলেন ভেন্ডিং সংক্রান্ত রিয়েলস্টেট ব্যবসা সম্পর্কে। প্রথম তিনি মাঠে নেমেছিলেন মাত্র ৫০০ প্রোডাক্ট নিয়ে। প্রায় ১৫০ রকম ব্র্যান্ড ছিল সেখানে। অল্প কিছুদিনের মাথায়ই কেলি অবাক হলেন জনগণের সাড়া পেয়ে। কিছুদিনের মাথায় তিনি অফার পেলেন চেইন স্টেশন, নিউট্রিশন বার, এনার্জি ড্রিংক শপিং মল এবং বিভিন্ন ব্যায়ামাগারগুলোতে তার কাজের নিদর্শন রাখতে।
তার এই সাফল্য এত বেশি প্রচার পায় যে পরবর্তীতে তার খবর বিভিন্ন পত্র-পত্রিকাগুলোতে আসে। টেলিভিশনে প্রচার করা হয় তার সাক্ষাত্কার। বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতে থাকেন। যেমন, অপেরা শো, ফক্স নিউজ, সিএনবিসি এবং অবশ্যই নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাতে।
আরও একটি বছর পর, ২০০৮ সাল। তিনি অপেরার সাথে জড়িত হন। সেই অনুষ্ঠানের একটা ফিচারের মাধ্যমে তিনি ‘অপেরাস বিগ গিভ’ খেতাব পান। অপেরা শোয়ের অনেক বড় একজন বিনিয়োগকারী হিসেবে নাম লেখান। সে বছর তিনি আমেরিকার ১০ জন কনিষ্ঠ সফল ভার্জিনিয়ানদের তালিকায় নাম লেখান। এরপর ২০০৯ সালের শুরুর দিকে, তিনি ‘বিট দ্য বস’ নামের এক সিরিজের হোস্ট হিসেবে ভূমিকা রাখেন। এর ফলে অনুষ্ঠানটির জনপ্রিয়তা এত বৃদ্ধি পায় যে, তার নামের সাথে ‘আমেরিকার বিট দ্য বস’ হিসেবে তাকে পরিচিতি দেওয়া হয়। এই কাজের মাধ্যমে তার পরিচিতির পরিধি আরও বেড়ে যায়। তিনি সে বছরই শহরের গণ্ডি থেকে বেরিয়ে আমেরিকার কনিষ্ঠ শীর্ষ ১০ সফলদের মধ্যে একজন হিসেবে পরিচিতি লাভ করেন, জুনিয়র চেম্বর অব অ্যাসোসিয়েশনের হিসেব মতে। টেলিভিশনের সাথে তার সম্পৃক্ততার কারণে যে তার মূল ব্যবসা, অর্থাত্ ওয়েব ডেভেলপিংয়ে কোনো ক্ষতি হয়েছে তা নয়। তিনি অত্যন্ত সফলতার সাথে তার সব দিক সামলে চলেছেন। প্রচুর পরিশ্রমী হওয়ার কারণেই সম্ভবত তিনি এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এর সাথে অবশ্যই তার মেধা জড়িত, তবে তার পরিশ্রমও অগ্রাহ্য করার মতো নয়। বর্তমানে তিনি ব্যবসা নিয়ে পড়ে থাকলেও পড়াশোনা কিন্তু থেমে নেই। তিনি চান অদূর ভবিষ্যতে ব্যবসাটি আরও বিস্তৃত করবেন, সেই সাথে শেষ করবেন তার বাকি পড়াশোনা।