আত্মবিশ্লেষণ
আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখেন?
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৬:০৩
১. মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। বিকেল চারটের ক্লাসটা আমি...
ক. ভাবছেন, এই আবহাওয়ায় ক্লাস করতে ইচ্ছে করে নাকি!
খ. সন্ধ্যা নামতে খেয়াল হলো, আজ ক্লাস ছিল!
গ. আপনি অনেক সচেতন, পড়াশোনার ব্যাপারে গাফিলতি কেন করবেন!
২. আজ আপনার জন্মদিন পার্টির জন্য পোশাক বাছতে গিয়ে আপনি...
ক. মায়ের কাজ বাড়ান, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, টিভি দেখেন।
খ. গান শুনেন, বই পড়েন, রান্না করেন।
গ. কবিতা লিখেন, ছবি আঁকেন, আকাশ-পাতাল চিন্তা করেন।
৩. কোনো একটা ঝামেলায় পড়লে আপনি...
ক. নিজের চেষ্টায় ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করেন।
খ. দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়লেও সমস্যা সমাধান করার চেষ্টা করেন না।
গ. সব ঠিক হয়ে যাবে এই বলে নিজেকে সান্ত্বনা দেন।
৪. আপনার মনে হয় ঘন ঘন প্রেম করার ব্যাপারটা...
ক. খুবই স্বাভাবিক। কাউকে ভালোলাগা বা না লাগাটা সাময়িক।
খ. একটা বয়সে হতেও পারে। কিন্তু তারপর খুবই হাস্যকর।
গ. অদ্ভুত, আপনার পছন্দের মানুষ একজনই, তাকে ঘিরেই আপনার স্বপ্ন।
৫. আপনার ভবিষ্যত্ প্ল্যানটা...
ক. একটি বাড়ি হবে, ছোট্ট সংসার হবে, আপনার ছেলে বা মেয়ের নাম...
খ. ইনভেস্টমেন্ট পলিসি থেকে পেনশন প্ল্যান, কোনো ব্যাপারই না বস।
গ. পড়াশোনা শেষ করে মনের মতো চাকরি। তার পরেরটা পরে ভাবব।
৬. বাসে উঠে হঠাত্ বুঝলেন পার্সটা পকেটে নেই। তখন আপনি...
ক. আমাকে কেউ উদ্ধার করবে, সেই অপেক্ষায় থাকবেন।
খ. তক্ষুণি বাস থেকে নেমে পড়ে বাড়িতে বা বন্ধুদের ফোন করবেন।
গ. কোনো সহযাত্রীর কাছে কিছু টাকা চাইবেন, পরে টাকাটা ফিরিয়ে দেবেন।
ফলাফল
৫-১০
আপনি ভাই একটু বেশিই প্র্যাক্টিকেল। একটু স্বপ্ন দেখতে কিন্তু ক্ষতি নেই।
১০-১৫
স্বপ্ন এবং স্বাভাবিক জীবনের মধ্যে ভারসাম্যটা আপনি ভালোই বজায় রেখেছেন।
১৫-২০
আপনি তো একেবারে স্বপ্নালু পাবলিক, স্বপ্নলোকেই বাস। এবার একটু পৃথিবীতে নেমে আসেন ভাই।
মডেল নওরীন
ছবি আশীষ সেনগুপ্ত
আপনার স্কোর
ক খ গ
১. ২ ৩ ১
২. ১ ২ ৩
৩. ১ ৩ ২
৪. ২ ১ ৩
৫. ৩ ১ ২
৬. ৩ ২ ১