পড়াশোনা
কমিউনিটি বেজড শিক্ষা বিস্তারে
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৬:০৫
স্কুলের গণ্ডি পেরিয়ে নতুন কলেজ যাত্রা! সে এক ভিন্ন অনুভূতির কথা। কিন্তু দীর্ঘ যানজট পেরিয়ে কলেজে যেতে হবে, এমনটি মনে পড়তে, সে অনুভূতি যে কতটা তিক্ত, তা ভূক্তভোগী সবারই কমবেশি জানা। এ জাতীয় সমস্যার সমাধান কল্পে লায়ন এম কে বাশার, পিএমজেএফ দেশব্যাপী কমিউনিটি বেজড শিক্ষাসেবার লক্ষ্যে, বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ তথা পরিকল্পনা হাতে নেন। এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীকে যাতে ঢাকার অন্য প্রান্তে কিংবা দূরদূরান্তে ছুটতে না হয় সে জন্যই এ উদ্যোগ।
ক্যামব্রিয়ানের মূল ক্যাম্পাসটি গুলশান সার্কেল ২-এ অবস্থিত। এরপর বারিধারা, গুলশান, বনানী, বাড্ডা ও রামপুরাবাসীগণ একে পাচ্ছেন আমেরিকান অ্যাম্বাসির বিপরীতে শাহজাদপুরে। আর নিকুঞ্জ ও বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাগণ একে পাচ্ছেন, বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক সামনে থেকেই এবং উত্তরা, টঙ্গি ও এর আশপাশের বাসিন্দাগণ ক্যামব্রিয়ানকে পাচ্ছেন টঙ্গি ডাইভারশন রোড সংলগ্ন উত্তরা সেক্টর ৯-এ। ধানমন্ডি ও মোহাম্মদপুরবাসীগণ ক্যামব্রিয়ান ও একই পরিবারভুক্ত উইন্সাম্ স্কুলকে পাচ্ছেন লালমাটিয়ায়। অনুরূপ বৃহত্তর মিরপুর ও এর আশপাশের বাসিন্দাগণ একে পাচ্ছেন, পল্লবীতে। এর পর ঢাকার দক্ষিণের বাসিন্দাগণ, বিশেষ করে পুরাতন ঢাকাবাসীগণ একে পাচ্ছেন, দক্ষিণ কেরানিগঞ্জে। অনুরূপ, যাত্রাবাড়ি ও সায়েদাবাদের বাসিন্দাগণ এই পরিবারভুক্ত মেট্রোপলিটন স্কুলকে পাচ্ছেন দক্ষিণ যাত্রাবাড়িতে। এসব ক্যাম্পাসের অধিকাংশই সকল সুযোগ-সুবিধা সম্বলিত। বিশেষ করে সকল ক্যাম্পাসেই একই মানের শিক্ষক ও ম্যানেজমেন্ট কর্তৃক সমমানের শিক্ষা প্রদান করা হয়। তাই দেশের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীরা বিশেষ করে রাজধানীবাসী অচিরে নিজ এলাকায়ই পাবেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষা সেবা তথা সুযোগ। বিষয়ে বিস্তারিত জানতে কথা বলতে পারেন এই নম্বরে :০১৭২০৫৫৭১৮০/৯০/১০ ও ৯৮৮১৩৫৫ অথবা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :প্লট-২, গুলশান সার্কেল-২, ঢাকা।
ডিজিটাল ক্যামব্রিয়ান
সময় ও তথ্য-প্রযুক্তির সাথে সমান্তরালভাবে এগোবার অভিপ্রায়ে ক্যামব্রিয়ানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেককে দেওয়া হয়েছে একটি করে ল্যাপটপ এবং ২০১৩ সালের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং ২০১৪ সাল হতে ক্যামব্রিয়ানের সকল শিক্ষার্থীর হাতে থাকবে একটি করে ই-প্যাড/ল্যাপটপ। ল্যাপটপে থাকছে নিম্ন থেকে দ্বাদশ শ্রেণীর সকল বোর্ড বইয়ের ডিজিটাল ভার্সন। এবং সর্বশেষ ক্যামব্রিয়ান প্রতিষ্ঠা করেছে ইন্টারনেটভিত্তিক ক্যামব্রিয়ান নিউজ বিডি ডটকম ও শিক্ষামূলক ক্যামব্রিয়ান টিভি। যেখানে শিক্ষার্থীরা শিখবে আরও ভিন্ন ভাবে, নান্দনিকতায়।
পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ক্যামব্রিয়ানের রয়েছে পৃথক ‘ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি’ এবং এর অধীনে আছে ক্যামব্রিয়ান স্কুল অব ডান্স। একাডেমীতে ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, নাটক ও বিতর্কে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। তাই সহশিক্ষা কার্যক্রমে ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের রয়েছে একচ্ছত্র দখল এবং জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য। একই সাথে আছে ক্যামব্রিয়ান স্পোর্টস একাডেমী, ক্যামব্রিয়ান স্কাউট গ্রুপ ও ক্যামব্রিয়ান বিএনসিসি। আর বোর্ড ফলাফলে এই প্রতিষ্ঠানের রয়েছে ক্রমোন্নতি তথা ঈর্ষণীয় সাফল্য। যেমন, সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে বিজ্ঞানে একজন ব্যতীত সবাই এবং বাণিজ্যে সবাই পাস করেছে। ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ০৫ পেয়েছে ১৫৪ জন। আর বিগত ফলাফল পরিসংখ্যান হচ্ছে, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় সর্বাধিক সাফল্যের ভিত্তিতে মেধা তালিকায় স্থান অর্জন। এসএসসিতেও একই চিত্র। আর মেধাতালিকায় ২০০৮ সালে ২য়, ২০০৯ সালে তৃতীয় এবং ২০১০ সালে সম্মিলিত মেধা তালিকায় ১১তম এবং শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা বোর্ডে ১ম স্থান অর্জন করে। এদিকে গুণগত মানের শিক্ষা দানের জন্য এই স্কুল ও কলেজ অর্জন করে ২০০১ :২০০৮ আন্তর্জাতিক আইএসও সনদ।