প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

কাঁকনমালা আর কাঞ্চনমালা বহুনির্বাচনি প্রশ্ন: ১. রাজার কয়টি পুত্র ছিল? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ২. রাজপুত্রের সাথে কার বন্ধুত্ব ছিল? ক) রাজপুত্রের খ) রাখালের গ) কাঠুরীর ঘ) দাসির ৩. রাখাল মাঠে কী চরাত? ক) গরু খ) হাতি গ) ঘোড়া ঘ) বাঘ ৪. রাখাল নিঝুম দুপুরে কী বাজায়? ক) ঢোল খ) বাঁশি গ) হারমনি ঘ) বাজনা ৫. রাজপুত্র রাজা হলে রাখালকে কী বানানোর কথা বলেছিল? ক) রাজাখ) উজিরগ) মন্ত্রিঘ) সেনাপতি ৬. রাজার শরীর ভরে কী গেঁথে আছে? ক) কাঁটা খ) চুল গ) সুতা ঘ) সুচ ৭. রাজার স্ত্রীর নাম কী? ক) কাঞ্চনমালা খ) কাঁকনমালা গ) কাঞ্চনমতি ঘ) হুরমালা ৮. নদীর ঘাটে গিয়ে রানি কী কিনেছিল? ক) নৌকা খ) দাসি গ) মালা ঘ) সুতা ৯. দাসির নাম কী ছিল? ক) কাঞ্চনমালা খ) কাঁকনমালা গ) কাঞ্চনমতি ঘ) হুরমালা ১০. নকল রানি সাজলো কে? ক) কাঞ্চনমালা খ) কাঁকনমালা গ) কাঞ্চনমতি ঘ) হুরমালা ১১. সুচ খোলার জন্য কাঞ্চনমালা কাকে এনেছিল? ক) অচিন মানুষ খ) ডাক্তার গ) কবিরাজ ঘ) বৈদ্য ১২. রাজাকে কে সুস্থ করে তুলেন? ক) অচিন মানুষ খ) ডাক্তার গ) কবিরাজ ঘ) বৈদ্য ১৩. রাজা ভুল বুঝতে পেরে রাখালকে কী বানালেন? ক) রাজা খ) উজির গ) মন্ত্রি ঘ) সেনাপতি ১৪. রাজা রাখাল বন্ধুকে কেমন বাঁশি গড়িয়ে দিলেন? ক) বাঁশের খ) সোনার গ) রূপার ঘ) কাঠের ১৫. বহু বছর পরে চোখ খোলে রাজা কাকে দেখলেন? ক) রাখালবন্ধুকে খ) মন্ত্রিকে গ) রানিকে ঘ) কবিরাজকে সমার্থক শব্দ আকুল— চঞ্চল। ফরমাস— আদেশ। দম্ভ— অহংকার। রক্ষী— প্রহরী। ফুরসত— অবসর। রাজপ্রাসাদ— রাজবাড়ি। পুঁটলি— বোঁচকা। বিপরীতার্থক শব্দ আসল— নকল। আকুল— স্থির। স্বাদ— বিস্বাদ। দম্ভ— নিরহংকার। ঘোর— হালকা। দয়া— নির্দয়। এক কথায় প্রকাশ খেতে ভাল লাগে এমন— স্বাদ। খেতে ভাল লাগে না এমন— বিস্বাদ। মমতা আছে যে নারীর— মায়াবতী। যেখানে রাজার হাতি রাখা হয়— হাতিশাল। যেখানে রাজার ধন থাকে— রাজকোষ। একের সঙ্গে অন্যের— পরস্পর। হাতে পারার গহনা— কাঁকন। যন্ত্রণা বোঝায় এমন— টনটন। অল্প অল্প ব্যথা বোঝায় এমন— চিনচিন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ক) প্রশ্ন: রাজা কার সাথে, কী প্রতিজ্ঞা করেছিল? উত্তর: রাজার ছেলেবেলায় রাখাল এক বন্ধু ছিল। রাখালবন্ধু গাছতলায় বসে বাঁশি বাজাত, আর রাজপুত্র তা মন দিয়ে শুনত। রাজপুত্র তার সেই বন্ধুর সাথে একদিন প্রতিজ্ঞা করেছিল। রাজপুত্র প্রতিজ্ঞা করে বলেছিল যে, সে যখন রাজা হবে তখন রাখাল বন্ধুকে তার মন্ত্রি বানাবে। খ) প্রশ্ন: প্রতিজ্ঞা ভঙ্গ করায় রাজার কী পরিণতি হয়েছিল? উত্তর: রাজপুত্র রাজা হওয়ার পর রাখালবন্ধুর সাথে করা প্রতিজ্ঞার কথা ভুলে গিয়েছিল। রাখালবন্ধু তার সাথে প্রাসাদে দেখা করতে আসলেও রাজার সাথে দেখা হয় না। এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু ভোরবেলা রাজা আর চোখ মেলতে পারেন না, রাজার শরীর ভরে গেেঁথ আছে অগণিত সুচ। রাজা শুতে পারে না, খেতে পারে না, কথা বলতে পারে না। রাজা বোঝতে পারেন- প্রতিজ্ঞা ভঙ্গ করায় তার এ পরিণতি হয়েছে।