ইতিহাসের অপেক্ষায় বায়ার্ন কোচ

অনন্য এক রেকর্ডের অধিকারী হওয়ার অপেক্ষায় আছেন বায়ার্ন কোচ ইয়াপ হেইঙ্কেস। আজ বাভারিয়ানরা জিতলেই তার নামের পাশে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যোগ হবে। এর আগে আটজন কোচ দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। কিন্তু দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে মাত্র তিন কোচ। তারা হচ্ছেন হ্যাপেল, হিটজফিল্ড এবং মরিনহো। চতুর্থ কোচ হিসেবে এমন কৃতিত্ব গড়ার পথে হেইঙ্কস। এর আগে রিয়াল মাদ্রিদকে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় এনে দিয়েছিলেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগের সাথে আগামী ১ জুনের জার্মান কাপ যুক্ত হলে এই মৌসুমে ট্রেবল জয় হয়ে যাবে বর্ষিয়ান এই কোচের।