বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

আজ বোর্ড সভা করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও কর্মকর্তারা। এটি তামিম ইকবালের নেতৃত্বাধীন পঞ্চম বোর্ড সভা। এই বোর্ড সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের অফফর্ম নিয়েও আলোচনা হবে এই সভায়। এছাড়াও জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের ব্যাপারের আলোচনা হবে এই সভায়। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে এই ক্যারিবিয়ান কোচের। 

তবে বিসিবি চাচ্ছে, এমন এক জনের হাতে জাতীয় দলের দায়িত্ব দিতে, যিনি খেলোয়াড়দের ডিসিপ্লিনের ব্যাপারে কোনো ছাড় দেবেন না। কারণ, সিমন্স খেলোয়াড়দের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। ফলে খেলোয়াড়রা সিমন্সকে বেশ হালকা ভাবে নেন।

এছাড়াও এই সভায় ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালুর ব্যাপারে অনুমোদন দেওয়া হবে। সেইসঙ্গে ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিক বাছাইপর্ব মোটা দাগে রয়েছে এজেন্ডায়। এ ছাড়া কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তন নিয়েও কথা হতে পারে। 

জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি নারী বিভাগের আসন্ন সিরিজও ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে এই সভায়।

ইত্তেফাক/জেডএইচ