নিয়াজের ড্র

ফিলিপাইনের ম্যানিলা শহরে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে সপ্তম রাউন্ডের খেলায় গতকাল গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের গ্র্যান্ড মাস্টার এমআর ললিত বাবুর সাথে ড্র করেছেন। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় নিয়াজ কালো ঘুটি নিয়ে খেলে ড্র করেন। বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডে নিয়াজ হেরেছিলেন। নিয়াজ সাত খেলায় চার পয়েন্ট পেলেন। মহিলা চ্যাম্পিয়নশিপে শারমীন সুলতানা শিরিন হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। আবারও হেরেছেন এই দাবাড়ু। গতকাল ফিলিপাইনের মেনডোজা শানিয়া মেইয়ের কাছে হেরেছেন শিরিন।