দাবা ফেস্টিভাল

ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত ৫ম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির সপ্তম রাউন্ডের খেলা শেষে ৭ খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সাড়ে চার পয়েন্ট করে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চার পয়েন্ট পেয়েছেন। গতকাল শুক্রবার সকালে সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার মুরালি কৃষ্ণানকে, নাসির ভারতের রঘুনন্দনকে, পরাগ ভারতের শালিনীকে, আফজাল তাহেরকে, আমদাদকে হারান। সাইফ ও দেবরাজ ড্র করেন। রাজীব, শাকিল ও রানী হামিদ হেরেছেন।