হবিগঞ্জে ইয়েস কার্ড পেল ২৫ ক্ষুদে ফুটবলার

ক্যানারী ওয়ার্ফ ইউকে বাংলাদেশ ফুটবল একাডেমীর উদ্যোগে গতকাল শুক্রবার হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবলার বাছাই শেষে ২৫ জন ক্ষুদে ফুটবলার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ইয়েস কার্ড পেয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে বড় ফুটবলার হওয়ার স্বপ্নে ২ শতাধিক ক্ষুদে ফুটবলার অংশ নেয় বাছাইয়ে।