আইপিএলকে বিদায় বলছেন দ্রাবিড়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর দেখা যাবে না ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। এই মৌসুমে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। অধিনায়ক দ্রাবিড় বলেছেন, ‘৪১ বছর বয়সে এক বছর অপেক্ষা করা অনেক লম্বা সময় মনে হয়। সৌভাগ্যবশত এই বছর আমরা অক্টোবরে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছি, যেটা শুরু হতে অল্প কিছুদিন সময় হাতে রয়েছে। আমি মনে করছি এরপর পরই আমার সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।’ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়ে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান। ম্যাচটি জিততে পারলে তারা দ্বিতীয়বারের মত ফাইনালেও খেলতে পারতো।