বিএসজেএ’র প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:১১
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর সাবেক সভাপতি এনায়েত উল্লাহ খান, ফজলে রশিদ, মাসুদ আহমেদ রুমি, রউফুল হাসান, সিনিয়র সদস্য ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী (পামেল), সদস্য জসিম উদ্দিন খান, রেজাউল হক বাচ্চু, শামসুদ্দিন মেহেদী হাসান, অমল জোহা খান ও সদ্য প্রয়াত লেনিন গণিসহ ক্রীড়াঙ্গনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে গতকাল শনিবার বাদ আসর বিএসজেএ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিএসজেএ সভাপতি এ টি এম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রানা হাসান ও সাধারণ সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, নাট্যব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, সাবেক জাতীয় ফুটবলার আব্দুস সালাম, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু, বিএসজেএ’র সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্রীড়াসংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।