ক্রীড়া সংগঠকের মৃত্যুতে আশুগঞ্জে শোকের ছায়া
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:১১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ফিরোজ মিয়া কলেজের ক্রীড়া শিক্ষক, সাধারণ বীমা ও লালবাগ ক্রীড়াচক্রের সাবেক কৃতী ফুটবলার, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব আশুগঞ্জের প্রাক্তন সভাপতি শেখ মো. বিল্লাল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি গত শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি----রাজিউন)। গতকাল দুপুরে ফিরোজ মিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ক্রীড়া সংগঠক মৃত্যুকালে স্ত্রী, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।