প্রাইম ব্যাংক নরসিংদী জেলা ফুটবল লিগ
তালেব স্মৃতি সংসদ জয়ী
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:১২
গতকাল শনিবার নরসিংদী মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রাইম ব্যাংক নরসিংদী জেলা ফুটবল লিগের খেলায় তালেব স্মৃতি সংসদ ২-০ গোলে চরাঞ্চল একাদশকে পরাজিত করে। নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় নয়টি দল এ লিগে অংশ নিচ্ছে।
খেলায় ‘এ’ গ্রুপে আছে ফারুক স্পোটিং ক্লাব, পলাশ খেলোয়ার কল্যাণ সংসদ, ইউসুফ স্মৃতি সংসদ, দত্তপাড়া এফসি ও ধুমকেতু সংঘ এবং ‘বি’ গ্রুপে অংশগ্রহণ করেছে শেখেরচর তালেব স্মৃতি সংসদ, তরোয়া স্পোটিং ক্লাব, জিআরসি স্পোটিং ক্লাব ও চরাঞ্চল একাদশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদোজ্জামান। খেলা উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওবায়দুল আজম।