সাফল্যের শিখরে ক্যাথেরিন

ব্লেয়ার ক্যাথেরিন, সাঁতার কাটতে ভালোবাসেন। তার এ প্রতিভা নিয়ে তিনি তার ক্যারিয়ার গড়েছেন সফলতার সাথে। তরুণ ক্যাথেরিন শুরুতেই সাফল্য পাননি। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে আসতে হয়েছে তাকে এ সফল্যের চূড়ায়। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম ২০০ মিটার সাঁতরে ৬ষ্ঠ স্থান অর্জন করে নেওয়া এ তরুণীটির বয়স মাত্র ১৯ বছর। পরবর্তীতে ৮০০ মিটার সাঁতারে তিনি ৫ম স্থান অর্জন করে গোল্ড মেডেল পান। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন তিনি। ক্যাথরিনের ক্যারিয়ার সম্পর্কে কিছু কথা অস্ট্রেলিয়ার সিডনী শহরের বাসিন্দা, তার জীবনের স্বর্ণ সাল হিসেবে ২০০৮, ২০০৯ ও ২০১০ সালকে ধরা যায় অনায়াসেই। কারণ এই বছরগুলো তার ক্যারিয়ারের বেশ আলোকিত অধ্যায়। ২০১০ সালে ভারতের দিল্লিতে এক সাঁতার প্রতিযোগিতায় ২০০ মিটার সাঁতারে মেয়েদের মধ্য থেকে পেয়েছেন ব্রোঞ্জ। তাও একটা না, দুইটা। এবং সেই সাথে সিলভার পুরস্কারও পেয়েছেন তিনি। এক কথায় দুর্দান্ত পারফর্মেন্স। তার শারীরিক ভঙ্গিমা ও দুর্বার গতি তাকে এ সাফল্য এনে দিয়েছে। এর আগে ২০০৯ সালে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে, সেখানে তিনি ৮০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তার টিমের নাম ছিল টেলস্ট্রা ডলফিন টিম। সেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর সে বছরের শেষদিকে জুনিয়র প্যান প্যাসিফিক গেমসে অংশ নিয়ে ৪০০ মিটার সাঁতরে অর্জন করেছিলেন ৫ম স্থান। এরপর জাপানে ফ্রিস্টাইল সাঁতারের জন্য দ্ব্বৈতভাবে ২য় স্থানে ছিলেন। আর ২০০৮ সালে ওসানিয়া চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার সাঁতারে ব্রোঞ্জ মেডেল পুরস্কার পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান তরুণী। ১৯ বছর বয়সে গোল্ড মেডেল পাওয়াটা ইভানের জবিনের স্মরণীয় একটি ঘটনা। এ প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়া তার জন্য বিরাট এক অভিজ্ঞতা। তার এ অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। তিনি সাঁতার শুরু করেন যখন তার বয়স ৬ বছর। এরপর তার জীবনে কালো অধ্যায়ের সূচনা হয়। ১২ বছর বয়সে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। টানা ৫-৮ মাস তাকে পানি থেকে দূরে থাকতে হয়। তার অবস্থার দিনকে দিন অবনতি হচ্ছিল। এরপর একসময় প্রচণ্ড মানসিক জোর সম্বল করে তিনি এ মরণব্যাধি থেকে বেরিয়ে আসেন। সাঁতারে ক্যারিয়ার গড়তে পরিবার থেকে কোনো বাধা ছিল না, বরং তাকে এই পথেই উত্সাহ জোগানো হয়েছিল। ইভান সাঁতার প্রশিক্ষণ শুরু করেন খুব কম বয়সেই। তার শিক্ষক ছিলেন ম্যাট ম্যাগেই। তিনি নিজেও অনেক কম বয়সী একজন তরুণ। ইভানের অনূপ্রেরণা ছিল তার ভাই। যিনি বেশিরভাগ সময়ই সুইমিং পুলেই কাটাতেন। বলা যায় তার কাছ থেকেই সাঁতারে হাতেখড়ি ইভানের। ইভান এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমার ভাই ভালো সাঁতারু, আমারও তাই জিদ ছিল ভালো কিছু করে দেখানোর।’ বলাবাহুল্য তিনি তা করে দেখিয়েছেন। নতুন কিছু শেখার বিষয়ে তার আগ্রহ সব সময়ই বেশি। তাকে কোনো কিছু শেখানো হলে তার প্রথম কাজ হতো সেটা ভালোভাবে রপ্ত করা এবং সেটাতে দক্ষ হওয়া। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভালোবাসা নিয়ে কাজ করা। নেতিবাচক চিন্তা তাকে ছোঁয় না কখনই। ইতিবাচকতা নিয়ে তিনি সামনে এগোতে পছন্দ করেন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল অর্জন তার জন্য অত্যন্ত প্রেরণাদায়ী একটি ঘটনা। তবে সেটা অর্জন করতে তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। এই পুরোটা সময় তাকে মাথায় রাখতে হয়েছে ক্যান্সারের কথা। প্রস্তুতি পর্বে পুরো এক সপ্তাহ ধরে চলে তার সাঁতার প্র্যাকটিস। এ সময় ৪০০ মিটার প্র্যাকটিস করতে গিয়ে তিনি ডুবে মরতে বসেছিলেন, পরে তাকে অন্যের সাহায্যে পুল থেকে উঠে আসতে হয়েছে। চিকিত্সকরা মতামত দিয়েছিলেন তাকে আরও কিছুদিন রেস্ট নেওয়ার জন্য। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। তার কাছে সুস্থতা মানেই পুলের কাছাকাছি থাকা। তবে তিনি আশা করেননি তিনি এতটা সাফল্য পাবেন। মা-বাবা ও বড় ভাইকে নিয়েই তার পরিবার। তাদের নিয়ে খুব সাধারণ জীবনযাপন করেন তিনি। সেই সাথে সাঁতারে আরও ভালো করতে আগ্রহী এই অদম্য তরুণী।