নর্থওয়েস্টার্নে শক্তি প্যাডেল

নোলের তরুণ শিক্ষার্থী শক্তি প্যাডেল। পড়ালেখা করছেন নর্থওয়েস্টার্ন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে। কিন্তু এর গোড়ার কথা অনেকেরই অজানা। কারণ এ দেশের মানুষের একটি সাধারণ ধারণা রয়েছে যে, কেবল বাংলাদেশি শিক্ষার্থীরাই বাইরে পড়ালেখা করতে যায়। কিন্তু এরও ব্যতিক্রম রয়েছে। এমনই একজন ব্যতিক্রমী শিক্ষার্থী শক্তি প্যাডেল। তিনি বাংলাদেশে এসে অ্যারোনটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিলেন ক্যাটেকে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এখান থেকে তিনি এই বিষয় উচ্চশিক্ষার জন্যে চলে গেছেন নর্থওয়েস্টার্নে। এখন তার সামনে এগিয়ে যাওয়ার সময়। তিনি ইচ্ছা করলে এখনই চাকরি করতে পারেন আবার কোর্স শেষেও বেছে নিতে পারেন ক্যারিয়ার। আর ইন্টার্নি করার ক্ষেত্রে তার বর্তমান আয়ও বেশ ভালো। অন্যদিকে এএমই সনদ পেলেই তার স্যালারি হবে দু’হাজার ইউরো। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, শক্তি প্যাডেলের মতো অনেক বিদেশি শিক্ষার্থী ক্যাটেকে ভর্তি হয়েছিলেন এবং তারা কেউ চাকরি করছেন কেউ উচ্চশিক্ষার্থে পড়াশোনা করছেন। সবার উদ্দেশ্য সফল হওয়ার পথ তৈরি হয়েছে। একই সাথে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এসব বিষয় সেখানে ভর্তি হয়ে আশাতীত ক্যারিয়ার গড়ছেন। বর্তমান সময়ে যেখানে সাধারণ ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা বেকারত্বের যন্ত্রণা বয়ে বেড়ায়; সেখানে সময়োপযোগী এসব কোর্স করে সেরা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে কথা হলো শক্তি প্যাডেলের সাথে। সেই সাক্ষাত্কারের বিশেষ কিছু অংশ তুলে ধরা হলো এখানে— আপনি বিদেশি কিন্তু এ দেশে পড়ার জন্য এসেছিলেন, শুরুর এই গল্পটা বলুন। আপনি হয়তো জানেন আমি নেপালের নাগরিক। আমাদের দেশের অনেকেই বাংলাদেশে পড়ালেখার সুবাদে হোক বা টুরিজমের কারণে হোক এসেছে। আমিও এভাবে একদিন খবর পেলাম কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি অ্যাভিয়েশনের উপর ডিগ্রি পরিচালনা করছে। অবশ্য আমার দীর্ঘ দিন ধরে ইচ্ছা ছিল এই বিষয়ে ক্যারিয়ার গড়ার। যা হোক ভিজিট করতে ক্যাটেকের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ক্যাটেকের ক্যাম্পাসে যাই। গিয়ে দেখি আমার মতো অনেক বিদেশি শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। তাদের কাছে এ প্রতিষ্ঠানের সুনাম এবং পড়ালেখা করার ক্ষেত্রে বিভিন্ন ইতিবাচক দিক শুনে সিদ্ধান্ত নিই এখানে ভর্তি হওয়ার। এরপর অ্যারোনটিক্যল সায়েন্সে ভর্তি হয়ে চলে আসি লাওসেনিয়ার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। কী বিষয় নিয়ে পড়ালেখা করেছিলেন এবং খরচ কেমন ছিল? আমি অ্যারোনটিক্যাল সায়েন্সের উপর কোর্স করি। এ বিষয়ে প্রথম পর্ব ক্যাটেকের ক্যাম্পাসে করার পর নর্থওয়েস্টার্নে এ বিষয়ে মাস্টার্স করতে চলে আসি। আর এই কোর্স সম্পন্ন করে সাধারণত এয়ারক্রাফট মেনটেনেন্স বা এ ধরনের প্রতিষ্ঠানে প্রকৌশল ব্যবস্থাপকের দায়িত্ব পালন সংক্রান্ত চাকরি পাওয়া যায়। আমি পড়ালেখার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে সার্টিফিকেট আসবে কোত্থেকে। এ পর্যায়ে দেখলাম এ প্রতিষ্ঠানটি এডেক্সেল, ফিবা প্রভৃতির কোর্স পরিচালনা করছে। যা পুরো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য। আর খরচের যে বিষয়টি তা খুবই সীমিত। এই কোর্সটি অন্যদেশে সম্পন্ন করতে আমার কমপক্ষে দশগুণ ব্যয় করতে হতো। অন্যদিকে এ দেশে শিক্ষার সাথে জীবনযাত্রার অন্যান্য ব্যয়ও কম। অথচ সার্টিফিকেটের ভেল্যু পুরো বিশ্বে একই রকম। এ জন্য চাকরি ক্ষেত্রে আমার তেমন কোনো দুশ্চিন্তায় পড়তে হয়নি। নতুন শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কী? প্রথম সিদ্ধান্ত নিতে হবে এমন একটি বিষয়ে পড়ালেখা করার যার রয়েছে বিশ্বজুড়ে চাহিদা। কেননা এখন সবাই পুরো বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের কথা চিন্তা করে। আলোচনা বলেন, লাইফ স্টাইল বলেন আর সংস্কৃতি চিন্তা বলেন—সবারই পুরো বিশ্বকে কেন্দ্র করে এটি করে থাকে। কাজেই আমি মনে করি শিক্ষা এবং কর্মক্ষেত্র যেহেতু অঙ্গাঙ্গীভাবে জড়িত অতএব এটি হতে হবে আন্তর্জাতিক মান এবং পরিমণ্ডলের। এদিক দিয়ে অ্যাভিয়েশন একটি বিশাল সেক্টর আর পুরো বিশ্বেই এর চাহিদা রয়েছে। আর আমি নিজেই এর উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে অ্যাভিয়েশর বিষয়ে কোর্স করে বিশ্বের যেকোনো স্থানে ক্যারিয়ার গঠন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে একটু ভালো করে যাচাই করে নেওয়া উচিত।