জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলা
পতিতপাবন মন্ডল সিনিয়র শিক্ষক, বাংলা বিভাগ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৪৯
গতকালের পর
২৬.বঙ্গবন্ধু হরতালের সময়ও রিকশা গরুর গাড়ি চালু রাখার কথা বললেন কারণ—
ক.এগুলো সাধারণ যানবাহন খ.গরিবের যাতে কষ্ট না হয়
গ.হরতালে এসব যানবাহন চলার নিয়ম রয়েছে
ঘ.মানুষের চলাচল স্বাভাবিক রাখার জন্য
২৭. তোমরা আমার ভাই বঙ্গবন্ধু এ কথা কাদের উদ্দেশ্যে বলেন?
ক.সমগ্র জনতার উদ্দেশ্যে খ.সরকারি কর্মচারিরে উদ্দেশ্যে
গ .সেনাসদস্যদের উদ্দেশ্যে ঘ.আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে
২৮.বঙ্গবন্ধু আহবান করেছিলেন-
i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে
ii. যার যা আছে তা দিয়েই শত্রম্নর মোকাবেলা করতে
iii. সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে
নিচের কোনটি সঠিক?
ক.i খ ii গ. i ও ii ঘ.i, ii ও iii
২৯.“আমি যা বলি তা মানতে হবে”- এ কথা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে?
ক.সেনাসদস্যদের উদ্দেশ্যে খ.সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে
গ.পাকিস্তানি সরকারের উদ্দেশ্য ঘ.উপস্থিত জনতার উদ্দেশ্যে
৩০.বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন- শত্রু পেছনে ঢুকেছে, নিজেদের মধ্যে আত্নকলহ সৃষ্টি করবে। মুক্তিযুদ্ধের সময় এ শত্রুর রূপ কীভাবে প্রকাশিত হয়?
ক.বিদেশি বাহিনীর মধ্য দিয়ে খ.পাকিস্তানি বাহিনীর ম্যধ দিয়ে
গ.রাজাকার, আলবদর, আলশামস-এর মধ্য দিয়ে
ঘ.ছদ্মবেশী শত্রুদের মধ্য দিয়ে
৩১.বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে কর?
ক.অধিকার অর্জনের জন্য হরতাল পালন করে
খ.সামরিক সরকারকে উত্খাত করে
গ.গরিব-দুঃখীর সেবা করে
ঘ.মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
৩২.স্বাধীনতা যুদ্ধের বীজবপন হয়েছিল কোন আন্দোলনের মাধ্যমে বলে মনে করেন?
ক.১৯৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন খ.১৯৬৬-এর ৬দফা আন্দোলন
গ.১৯৪৭-এর দেশবিভাগ ঘ.১৯৬৯-এর গণআন্দোলন
৩৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণ ছিল-
i. মুক্তি সংগ্রামের আহবান
ii. বৈষম্য থেকে মুক্তির আহবান
iii. সংগ্রাম পরিষদ গড়ার আহবান
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪-৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তার জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
৩৪.বঙ্গবন্ধু ও নেলসেন ম্যান্ডেলো-উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়?
i. সহনশীলতা ii. দেশপ্রেম iii. আপোসহীনতা
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ i ও ii ঘ i, ii ও iii
৩৫.বঙ্গবন্ধুরে এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে-
ক.গভীর দেশপ্রেম খ.বাঙালি সংস্কৃতি
গ.স্বাধীন রাষ্ট্র ঘ.বৈষম্য থেকে মুক্তি
৩৬.আরটিসি বলেতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক.পাকিস্তান জাতীয় পরিষদ খ .গোল টেবিল বৈঠক
গ.রাষ্ট্রপরিচালনার বিধানসমূহ ঘ.আপদকালীন রিলিফ কমিটি
৩৭.ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণাটি ছিল-
i. অনিবার্য ii. ষড়যন্ত্রমূলক iii. উদ্দেশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ ii ও iii ঘ i, ii ও iii
৩৮. তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা- এ স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
ক.রাষ্ট্রভাষা আন্দোলন খ.৬৬-এর ৬ দফা আন্দোলন
গ.১৯৬৯ এর গণআন্দোলন ঘ.বাংলার স্বাধীনতা আন্দোলন
৩৯.ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে কোনটি?
ক.ভিক্টোরিয়া পার্ক খ.রমনা পার্ক
গ .সোহরাওয়ার্দী উদ্যান
ঘ.পল্টন ময়দান
৪০.বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষনটি
i. একটি ঐতিহাসিক ভাষণ
ii. বাঙালির মুক্তির প্রেরণার উত্স
iii. মুক্তিযোদ্ধর দিক নির্দেশনা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ i ও ii ঘ i, ii ও iii
৪১. ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
ক.পাকিস্তানিদেরকে হুশিয়ার করে দেন
খ.স্বাধীনতা সংগ্রামের আহবান জানান
গ.স্বায়ত্তশাসনের আন্দোলন করতে বলেন
ঘ.অসহযোগ আন্দোলনের ডাক দেন
৪২.আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলনে?
ক .শেখ মুজিবুর রহমান খ.ইয়াহিয়া খান
গ.মাওলানা ভাসানী ঘ.জুলফিকার আলী ভুট্টো
৪৩.আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। উক্তিটি কার?
ক.ইয়াহিয়ার খান খ.আইয়ুব খান
গ.জুলফিকার আলী ভুট্টো ঘ .শেখ মুজিবুর রহমান
৪৪.পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কেন?
ক.ভাষা-আন্দোলনের ফলে খ.গণঅভ্যুত্থানের ফলে
গ.গ্লগোলের ভয়ে ঘ.মৃত্যুর ভয়ে
৪৫.জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানী সামরিক সরকারের সাথে হাত মিলান কেন?
ক.আইয়ুব খানকে ক্ষমতা না দিতে খ .সেনা বাহিনীকে ক্ষমতা না দিতে
গ.বাঙালিকে ক্ষমতা না দিতে ঘ.পূর্ব বাংলাকে ক্ষমতা না দিতে
৪৬.পূর্ব পাকিস্তানের জনগণের মাঝে প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠার পেছনে স্বাদৃশ্যপূর্ণ ঘটনা হলো-
ক.ক্ষমতা না দেয়া খ.জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত
গ.নির্বাচনে হেরে যাওয়া ঘ.ইয়াহিয়াকে পদত্যাগ করানো
৪৭.ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে সম্পৃক্ত করে দেখা হয়-
ক.বিখ্যাত ভাষণের সাথে খ.কলঙ্কিত ভাসণের সাথে
গ .গেটিসবার্গ ভাষণের সাথে ঘ.দেশপ্রেমমূলক ভাষণের সাথে
৪৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ ছিল-
i. মুক্তিসংগ্রামের আহবান
ii. বৈষম্য থেকে মুক্তির আহবান
iii. সংগ্রাম পরিষদ গড়ার আহবান
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯-৫০নং প্রশ্নের উত্তর দাও:
ভুয়াপুর গ্রামের প্রভাবশালী নেতা আনসারী এলাকার অন্য নেতা খায়রম্নল বাশারের সাথে হাত মিলিয়েছেন। সরকারি টাকার ভাগাভাগি করে এলকার উন্নয়নে তারা অবদান না রেখে নিজেদের সম্পদ বাড়িয়ে চলছেন ক্রমাগত।
৪৯. উদ্দীপকে আনসারী চরিত্রের সাদৃশ্য আছে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন চরিত্রের সাথে?
ক .শেখ মুজিব খ.জুলফিকার আলী ভুট্টো
গ.ইয়াহিয়া খান ঘ.আইয়ুব খান
৫০.উদ্দীপকে আনসারী ও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোচ্য চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
i. স্বার্থপরতা ii. সুযোগসন্ধানী iii. লোভী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর:১.গ২.খ৩.ঘ৪.ক৫.গ৬.খ৭.খ৮.ক৯খ১০ক১১খ১২.গ১৩.খ১৪.খ১৫খ১৬.গ১৭.গ১৮.খ১৯.ঘ২০খ২১খ২২ঘ২৩.খ২৪ঘ২৫গ২৬খ২৭গ২৮ঘ২৯খ৩০গ৩১ঘ৩২ক৩৩ঘ৩৪ঘ৩৫গ৩৬খ৩৭গ৩৮ঘ৩৯গ৪০ঘ৪১খ৪২খ৪৩খ৪৪খ৪৫গ৪৬খ৪৭গ৪৮গ ৪৯খ৫০ঘ