প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বিজ্ঞান
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা,সহকারি শিক্ষক,ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৪৯
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। বন্ধুরা সমাপনীর প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা অধ্যায় ৮ থেকে কিছু নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং শূন্যস্থান নিয়ে আলোচনা করব।
৮ম অধ্যায় (মহাবিশ্ব)
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কী নিয়ে সৌরজগত্ গঠিত?
উ: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ এবং নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগত্ গঠিত।
২। মহাবিশ্ব কী ?
উ: বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।
৩। বিজ্ঞানের মূল লক্ষ্য কি?
উ: বিজ্ঞানের মূল লক্ষ্য হলো প্রকৃতির নানা বস্তু ও ঘটনার বৈশিষ্ট্য জানা, এদের মধ্যে সম্পর্ক উদঘাটন এবং প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করা।
৪। গ্যালিলিও টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়?
উ: টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করে গ্যালিলিও চাঁদ, সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেন।
৬। অণুবীক্ষণ যন্ত্র কী?
উ:যে যন্ত্র ব্যবহার করে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র জীব সম্পর্কে বিজ্ঞানীরা জানেন তাই অণুবীক্ষণ যন্ত্র।
৭। সূর্য কী?
উ: পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য যার কারণে আমরা তাপ ও আলো পাই এবং দিবারাত্রি হয়।
৮। সূর্য কী দিয়ে তৈরি?
উ: সূর্য বিশাল একটি গ্যাসপিণ্ড যা উজ্জ্বল এবং উত্তপ্ত। এখানে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম আছে।
৯। সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পৃথিবী ভিন্ন ও অন্যান্য কোন?
উ: কারণ এখানেই শুধু জীবন সম্ভব হয়েছে। এবং এর অন্য বৈশিষ্ট্যগুলো হলো বায়ুমন্ডল, বিশেষ তাপমাত্রা, দিন-রাত্রির পার্থক্য, পানি, মাটি ও সার্বিক আবহাওয়া।
১০। চাঁদ কী?
উ: চাঁদ আসলে পৃথিবীর মত কঠিন এক গোলক। কিন্তু পৃথিবীর চেয়ে অনেক ছোট। আয়তনে চাঁদ পৃথিবীর ৫০ ভাগের ১ ভাগ।
১১। পৃথিবীর গতি কত প্রকার ও কী কী?
উ: পৃথিবীর গতি দুই প্রকার। যথা:- আহ্নিক গতি এবং বার্ষিক গতি।
১২। পৃথিবীর মেরু রেখাটি কক্ষের সাথে কত কোণে আছে?
উ: পৃথিবীর মেরু রেখাটি কক্ষের সাথে ৬৬ ডিগ্রী কোণে আছে।
১৩। পৃথিবী সূর্যের চারপাশে কত দিনে একবার ঘোরে?
উ: পৃথিবী সূর্যের চারপাশে ৩৬৫ দিন ৬ ঘন্টায় একবার ঘোরে।
১৪। পৃথিবীর ঘূর্ণণের কারণে কখন গ্রীষ্মকাল হয়?
উ: পৃথিবী যখন আপন কক্ষের উপর ঘুরতে থাকে তখন সূর্য থেকে বেশি বিকিরণ রশ্মি উত্তর গোলার্ধে এসে পড়ে ফলে এই গোলার্ধের এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। সে সময় উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। ফলে সে সময়টা গ্রীষ্মকাল।
১৫। চাঁদের আকার বদলায় কেন?
উ: চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে কখনো চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ, কখনো অর্ধেক, আবার কখনো অন্ধকারে থাকা অর্ধাংশের অংশবিশেষ দেখতে পাই, ফলে চাঁদের আকার একেক সময় একেক রকম হয়।
শূন্যস্থান পূরণ করো
১। ফালি চাঁদ পরিবর্তনটি —ঘটে।
উত্তর: ফালি চাঁদ পরিবর্তনটি পর্যায়ক্রমে ঘটে।
২। — দিন পর চাঁদ যখন এর পরিক্রমা শেষ করে তখন চন্দ্র মাস পূর্ণ হয়।
উত্তর: ২৯ দিন পর চাঁদ যখন এর পরিক্রমা শেষ করে তখন চন্দ্র মাস পূর্ণ হয়।
৩। উত্তর গোলার্ধে যখন শীত এবং দক্ষিণ গোলার্ধে — তখন পৃথিবী এর কক্ষপথে সূর্যের নিকটতম থাকে।
উত্তর: উত্তর গোলার্ধে যখন শীত এবং দক্ষিণ গোলার্ধে গরম, তখন পৃথিবী এর কক্ষপথে সূর্যের নিকটতম থাকে।
৪। বাংলাদেশে — আমরা সূর্যের নিকটতম থাকি।
উত্তর: বাংলাদেশে শীতকালে আমরা সূর্যের নিকটতম থাকি।
৫। চাঁদ — চারদিকে ঘুরে।
উত্তর: চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে।
৬। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন —হয়।
উত্তর: চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন অমাবস্যা হয়।
৭। যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, —।
উত্তর: যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, উপবৃত্তাকার।
৮। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় — হয়।
উত্তর:পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন হয়।
৯। পৃথিবীকে কেন্দ্র করে আকাশের —ঘুরছে।
উত্তর: পৃথিবীকে কেন্দ্র করে আকাশের জ্যোতিষ্কগুলো ঘুরছে।
১০। সূর্য ও চাঁদের দূরত্ব পৃথিবী থেকে এমন যে, চাঁদ ও সূর্যকে পৃথিবী থেকে —দেখায়।
উত্তর: সূর্য ও চাঁদের দূরত্ব পৃথিবী থেকে এমন যে, চাঁদ ও সূর্যকে পৃথিবী থেকে সমান দেখায়।
১১। আমাদের সৌরজগত্ যে গ্যালাক্সির সদস্য তাকে আমরা — বলি।
উত্তর: আমাদের সৌরজগত্ যে গ্যালাক্সির সদস্য তাকে আমরা ছায়াপথ বলি।
১২। এই বিশাল সৌরজগত্ —একটি সদস্য মাত্র।
উত্তর: এই বিশাল সৌরজগত্ মহাবিশ্বের একটি সদস্য মাত্র।