দশম শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্র

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই Lesson এ আমরা আলোচনা করবো Tense নিয়ে। এটি সাধারণত প্রশ্নপত্রের ১ নম্বরে থাকে। এখানে ছকে প্রদত্ত verb এর সঠিক form বসিয়ে শূন্যস্থান পূরন করতে হয়। এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিতে হলে Tense এর গঠন ও ব্যবহার, Right form of verbs এর নিয়মাবলী, Active voice ও Passive voice এর ব্যবহার এবং সর্বপরি Sentence এর অর্থ বুঝতে হবে । প্রিয় বন্ধুরা একটি বিষয় মনে রাখবে। আর তা হলো, Active voice ও Passive voice এর ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে verb এর সঠিক form বুঝতে পারা প্রায় অসম্ভব। তাই তোমাদের জন্য এই Lesson টি সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হলো। RIGHT FORM OF VERBS Active voice দিয়ে বুঝায় Subject নিজে কোন কাজ করে এবং Passive voice দিয়ে বুঝায় কোন কাজ করা হয় । তবে কাজটি কার দ্বারা করা হয় তা উল্লেখ থাকতে ও পারে আবার না ও থাকতে পারে। Note : Active voice এর ক্ষেত্রে বাক্যের Subject সাধারনত ব্যক্তি বাচক এবং Passive voice এর ক্ষেত্রে Subject সাধারনত বস্তুবাচক হয়। নিচের ছক দুটিতে Active voice ও Passive voice এর common ব্যবহারগুলো দেখানো হল। Tense Active voice Passive voice Present Indefinite Subject (করে)। Subject + pv (present) +…....... (করা হয়)। Sub +(am /is /are) + vpp Past Indefinite Subject (করেছিল)। Subject + pv (past) +…..... (করা হয়েছিল)। Sub +(was / were) + vpp Future Indefinite Subject+ (করবে)। Subject+ (shall/ will) + pv (present)+…. (করা হবে)। Sub + (shall be / will be) + vpp Present Continuous Subject (করছে)। Subject + (am/is/are) + (verb+ing) (করা হচ্ছে)। Sub +(am being /is being /are being) + vpp Past Continuous Subject (করছিল)। Subject + (was/were) + (verb+ing) (করা হচ্ছিল)। Sub + (was being / were being) + vpp