ন্যাপোলির কাছাকাছি বেনিতেজ!
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৩৭
ইতালিয়ান ক্লাব ন্যাপোলির কাছাকাছি পৌঁছে গেছেন স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ। চেলসিকে ইউরোপা লিগের শিরোপা এনে দেয়া কোচ এই সপ্তাহের শেষেই সিরিএ’র দলটির সাথে চুক্তি করতে যাচ্ছেন। দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া ন্যাপোলির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই কোচ। এর আগে পিএসজির সাথেও আলোচনা হবে তার; এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। রবার্তো ডি ম্যাত্তিওকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চেলসির দায়িত্ব দেয়া হয় বেনিতেজকে। আর বেশ সফলভাবেই লন্ডনের ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটিকে এবার ইউরোপা লিগ জয় করান এই কোচ। আর গত সপ্তাহ ন্যাপোলির পক্ষ থেকে বেনিতেজের ব্যাপারে ঘোষণা আসে। এবার নতুন ঠিকানায় রাফার পারফরম্যান্স কেমন হয় এখন এটাই দেখার ব্যাপার।