ওয়ালটন হকি

বান্দরবান ফাইনালে

বান্দরবান জেলা ওয়ালটন অনূর্ধ্ব-১৬ পার্বত্য হকির ফাইনালে উঠেছে। গতকাল বিকালে হকি স্টেডিয়ামে বান্দরবান জেলা টাইব্রেকারে ২-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। রাসেল ও সাদ্দাম গোলদুটি করেন। আজ দ্বিতীয় সেমিফাইনালে বেলা তিনটায় রাঙ্গামাটি খেলবে দিনাজপুরের বিরুদ্ধে। এটিএন বাংলা খেলাটি সম্প্রচার করবে। আগামীকাল ফাইনাল।