নিয়াজের স্থান সাতাইশ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৩৮
নরওয়েতে আগস্টে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ দাবায় খেলা হলো না বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের। তিনি এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ২৭তম স্থান পেয়েছেন। এই আসর থেকে পাঁচ জন বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেছেন। নিয়াজ মেরাশেদসহ ২৬ গ্র্যান্ডমাস্টার এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের লড়াই করেছিল।
এই আসরে মেয়েদের গ্রুপে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের মহিলা চ্যাম্পিয়ন শারমিন সুলতানা শিরিন। তিনি সবকয়টি খেলায় হেরেছেন। ৪০ জন দাবাড়ুর মধ্যে শিরিন ৮০তম স্থান পেয়েছেন।