আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল

ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত ৫ম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির নবম রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নয় খেলায় ছয় পয়েন্ট পেয়েছেন। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ পাঁচ পয়েন্ট, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও আব্দুল¬াহ আল সাইফ সাড়ে চার পয়েন্ট করে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চার পয়েন্ট করে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, সারোয়ার হোসেন ও কাজী মাহবুব আফজাল সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন।