ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় কাল জয় পেয়েছে সিলেট ও খুলনা বিভাগ। ময়মনসিংহের সার্কিট হাউজে ঢাকা প্রথমে ব্যাট করে ১৭৭ রানে অলআউট হয়ে যায়। রোয়ান সর্বোচ্চ ৬৯ রান করেন। জামশেদ ৩৮ রানে নেন তিন উইকেট। সিলেট ৪৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে তিন উইকেটে জয় পায়। ম্যাচ সেরা সাজিদ হোসেন সর্বোচ্চ ৬৯ রান করেন। ময়মনসিংয়ের জিমন্যাসিয়াম গ্রাউন্ডে চট্টগ্রাম বিভাগ ১৪২ রানে অলআউট হয়ে যায়। মিরাজ ৩৯ রান করেন। ম্যাচ সেরা সাজুল ইসলাম ও আলিপ চারটি করে উইকেট নেন। খুলনা ৪০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে ৬ উইকেটে জয় তুলে নেয়। কামরুল জামান ৪৫ রান ও আশরাফ অপরাজিত ৪১ রান করেন।