প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইংরেজি মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা বাসায় চর্চার জন্য আজ কিছু বহুনিবাচনি প্রশ্ন দেয়া হলো। উত্তরগুলো তৈরি করে রাখো। আগামীকাল আমাদের প্রকাশিত উত্তরের সাথে মিলিয়ে নাও Time -45 minutes Full marks-30 (The figures in the right margin indicate full marks.) Q.1. Read the following questions carefully and write the answer from the alternative: 1×10=10 1.“The river Narasunda flows across the town.” Here the sentences indicates— Present Perfect (b) Present Continuous (c) Present Simple (d) Past Simple Answer: ( ) ——————————————- 2.Kishoreganj is a ___ town. a).big b.small c.large d.vast Answer: ( ) ——————————————- 3.Which of the following is the example of rising intonation? (a) How are you? (b) Do you live with your family? (c) Where do you live? (d) Why are you sad? Answer: ( ) ——————————————- 4.The body of the letter includes—— (a) the address (b) the greeting (c) the main message (d) the signature Answer: ( ) ——————————————- 5.The term ‘sure” is used to indicate— (a) to make something important (b) to express surprise (c) to indicate doubt (d) to respond Answer: ( ) ——————————————- 6. A syllable is —- a.a unit of pronunciation b.a compound word c. a phrase d. a sentence Answer: ( ) ——————————————- 7. The full meaning of DVD is – a.Degital Video Disk b.Digital Video Disk c.Durable Video Disk d.Digital Versatile Disk. Answer: ( ) ——————————————- 8. Grapes are found on a —- a.Vein b.Vine c. Win d.Stem Answer: ( ) ——————————————- 9. The blank sheep had ——bags full of wool. a.Two b.Four c.Three d.ten Answer: ( ) ——————————————- 10.Who is the new colleague of Mr. Ahmed? a.Mrs. Resmunnahar b.Mr. Saha c.Mr. David Smith d.Ms Anna Smith Answer: ( ) ——————————————- Q2. Fill in the blanks with appropriate word according the text: 1×5=5 A nautical mile is a —————- by which one measures distance of the sea. “Come, Neel, let’s read this —————— together” I—————to do my work today. While talking to other we often ask and answer ————-. I wish I were a ——————! Q.3. Write down the words correctly. 1×5=5 (a) efregonri (b) caranled (c) erfifiregth (d) amanegiz (e) esumrae 4. Translate into English: 1×5=5 (a) পর্যটকরা কক্সবাজার ঘুরতে আসে। (b) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী হলো কক্সবাজার (c) আমি কিছু নতুন জায়গা দেখতে পছন্দ করি। (d) তুমি যদি সিলেটে যাও তাহলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো। (e) তুমি সেখানে সুন্দর জলপ্রপাত দেখতে পারবে। 5. Translate into Bangla: 1×5=5 (a) A strong wind started to blow. (b) Argho Barman is a polite, kind and brilliant boy. (c) Ops! I almost fell. (d) The boy is standing behind the tree. (e) 12 months make a year. বাংলাদেশ ও বিশ্বপরিচয় মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় অধ্যায়-৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। ১। বাংলাদেশ একটি — প্রধান দেশ। উত্তর: বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ২। পৃথিবীর অনেক দেশের প্রধান খাদ্য। উত্তর: পৃথিবীর অনেক দেশে আলু প্রধান খাদ্য। ৩। অর্থকরী কৃষিদ্রব্য রপ্তানি করে বাংলাদেশ— অর্জন করে। উত্তর: অর্থকরী কৃষিদ্রব্য রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। ৪। বাংলাদেশে আমদানি ও রপ্তানির মধ্যে — অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে। উত্তর: বাংলাদেশে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। ৫। বাংলাদেশের জনসংখ্যার প্রায় শতকরা প্রায়— ভাগ কৃষির ওপর নির্ভরশীল। উত্তর: বাংলাদেশের জনসংখ্যার প্রায় শতকরা প্রায় ৮০ ভাগ কৃষির ওপর নির্ভরশীল। ৬। বাংলাদেশে আউশ,—ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়। উত্তর: বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়। ৭। তৈলবীজ হিসেবে আমাদের দেশে প্রধানত— তিসি ও বাদামের চাষ করা হয়। উত্তর: তৈলবীজ হিসেবে আমাদের দেশে প্রধানত সরিষা, তিসি ও বাদামের চাষ করা হয়। ৮।—আমাদের দেশে উত্পাদিত একধরনের মসলা। উত্তর: পেঁয়াজ আমাদের দেশে উত্পাদিত এক ধরনের মসলা। ৯।— বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য। উত্তর: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য। ১০। বিদেশে বাংলাদেশের— বিশেষ সুনাম রয?ছে। উত্তর: বিদেশে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে। ১১।— মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উত্তর: তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ১২। পশুর চামড়া দিয়ে তৈরি হয়। উত্তর: পশুর চামড়া দিয়ে জুতা ও ব্যাগ তৈরি হয়। ১৩। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে— ব্যবহার করা হয়। উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সাবান ব্যবহার করা হয়। ১৪। লুঙ্গি, গামছা ও চাদর— উত্পাদিত হয়। উত্তর: লুঙ্গি, গামছা ও চাদর তাঁতে উত্পাদিত হয়। ১৫। বাংলাদেশের— রেশম গুটি চাষ হয়। উত্তর: বাংলাদেশের উত্তরাঞ্চলে রেশম গুটি চাষ হয়। ১৬। জামালপুর জেলার ইসলামপুর— শিল্পের জন্য বিখ্যাত। উত্তর: জামালপুর জেলার ইসলামপুর কাঁসাশিল্পের জন্য বিখ্যাত। ১৭। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে— শিল্প ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। উত্তর: বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে মৃিশল্প ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ১৮। বাংলাদেশের— ক্ষুদ্র ও কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯। আমাদের দেশে প্রতিবছর পায়— মেট্টিক টন চিনির চাহিদা রয়েছে। উত্তর: আমাদের দেশে প্রতিবছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। অধ্যায়-৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। সঠিক উত্তরটি খাতায় লেখো ১। বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি? ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু উত্তর: ক. ধান ২। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উত্পাদন হয় কোন দেশে? ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপাল উত্তর: গ. বাংলাদেশ ৩। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাক উত্তর: ঘ. পোশাক ৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ? ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫% উত্তর: গ. ৩০% ৫। খাদ্য সরবরাহের প্রধান উত্স হিসেবে কোন খাতটি জড়িত? ক. কৃষি খাত খ. শিল্প খাত গ. আমদানি খাত ঘ. রপ্তানি খাত উত্তর: ক. কৃষি খাত ৬। কোনটি খাদ্য-জাতীয় কৃষি? ক. পাট খ. চা গ. আলু ঘ. তামাক উত্তর: গ. আলু ৭। বাংলাদেশে উত্পাদিত ধান থেকে প্রতিবছর কত মেট্রিক টন চাল পাওয়া যায়? ক. প্রায় দুই কোটি ১০ লাখ খ. প্রায় তিন কোটি ৪০ লাখ গ. প্রায় দুই কোটি ৫০ লাখ ঘ. প্রায় তিন কোটি ১০ লাখ উত্তর: খ. প্রায় তিন কোটি ৪০ লাখ ৮। আমাদের দেশে কখন গমের চাষ করা হয়? ক. গ্রীষ্মকালে খ. হেমন্তকালে গ. বসন্তকালে ঘ. শীতকালে উত্তর: ঘ. শীতকালে