টাচস্ক্রিনের ডেল ইন্সপায়রন এন৩৪২১

ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন এন৩৪২১ মডেলের তৃতীয় প্রজন্মের ১৪” স্পর্শ পর্দার (টাচস্ক্রিন) নোটবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ১.৮ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, এনভিডিয়া জি-ফোর্স জিটি৬২৫ গ্রাফিক্স, ৪জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২টি ইউএসবি ৩.০ পোর্ট, ১টি ইউএসবি ১.০ পোর্ট প্রভৃতি। ব্যাটারি ব্যাকআপ ৪.৫ ঘণ্টা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬৮,২০০ টাকা। ফোন :০১৭১৩৩৬৫২২৩।