টেকফটো

প্রযুক্তি বিশ্বে সবসময়ই ঘটে যাচ্ছে নানা ঘটনা। নতুন পণ্যের আগমন, নতুন প্রযুক্তি উদ্ভাবন আর নতুন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীতে প্রযুক্তি বিশ্ব সবসময়ই সরগরম। প্রযুক্তি বিশ্বের এরকম কিছু ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো ছবির ব্যক্তির নাম এরমানো মারজোরাতি। ছবিতে তিনি যে যন্ত্রটি নিয়ে কাজ করছেন, সেটি মূলত একটি টাইপরাইটার। এর বিশেষত্ব হচ্ছে এটি ছিল জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের। কম্পিউটেক্সে নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে আসুস প্রদর্শন করেছে ‘তাইচি’ ল্যাপটপ। উইন্ডোজ ৮ চালিত এই ল্যাপটপ দৃষ্টি আকষণ করেছে সকলের। ছবিতে এক মডেলের হাতে তাইচি। কিন্ডল ফায়ার ট্যাবলেট পিসি ছড়িয়ে পড়ছে আরও দেশে। ছবিতে সেটিই দেখাচ্ছেন একজন। নিউরোস্কাই তৈরি করেছে ব্রেইনওয়েভ কম্পিউটার। ‘মাইন্ডওয়েভ মোবাইল’ নামের এই ডিভাইসটি সম্প্রতি প্রদর্শিত হয়েছে তাইপে কম্পিউটেক্সে। ছবিতে এটি পরিহিত এক মডেলকে দেখা যাচ্ছে। স্যামসাং সম্প্রতি বাজারে এনেছে তাদের গ্যালাক্সি ফ্ল্যাগশিপের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস৪। একে সময়ের সবচাইতে আধুনিক স্মার্টফোন বলা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সিউলে একটি প্রদর্শনীতে এই সেট দেখছেন দর্শনার্থীরা।