বিসিএস আইসিটিওয়ার্ল্ড ওয়েব ফেয়ারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২০:২০
গত ২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০১২ সময়কালে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত দেশের বৃহত্তম কম্পিউটার মেলার ওয়েব সংস্করণ ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ওয়েব ফেয়ার ২০১২’-এর পুরস্কার সম্প্রতি বিসিএস সচিবালয়ের হলরুমে বিজয়ীদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম এবং সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, মো. ফয়েজউল্যাহ খান ও এটি শফিক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ীদের পক্ষ থেকে ওয়েব ফেয়ারের অভিজ্ঞতা তুলে ধরেন পুরস্কার বিজয়ী তানভীর কোরায়শী, মো. মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। তারা বিসিএসকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শতাধিক বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় মোবাইল ফোন, জুম ইন্টারনেট সংযোগসহ ১০০টি তথ্যপ্রযুক্তি পণ্য।