সেলিব্রেটি সনাক্ত করবে ফেসবুক
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২০:২১
সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকে কেবল সাধারণ ব্যবহারকারীরই নয়, সেলিব্রেটিদেরও রয়েছে অ্যাকাউন্ট আর ফ্যানপেজ। তবে সেলিব্রেটিদের ইমেজ ব্যবহার করে অনেকেই ভূঁয়া অ্যাকাউন্ট খোলেন সেলিব্রেটিদের নামে। অনেকে সেলিব্রেটিদের ফ্যানপেজও খুলে ফেলেন এবং সেটি ব্যবহার করে সেলিব্রেটিদের ইমেজ নষ্ট করার চেষ্টাও করেন অনেকেই। সেলিব্রেটিদের সুবিধার্থেই এবারে ফেসবুক চালু করেছে সেলিব্রেটিদের পেজ ভেরিফাই করার সুবিধা। ‘সেলিব্রেটি ও হাই-প্রোফাইল মানুষদের অ্যাকাউন্ট যাচাই করে প্রকৃত অ্যাকাউন্টটি খুঁজে পেতে এই উদ্যোগ সবাইকে সহায়তা করবে’—এমনটিই জানিয়েছে ফেসবুক। ফেসবুকে যেসব অ্যাকাউন্ট প্রোফাইল ও পেজ ভেরিফাই করা হবে, সেগুলোর পাশে একটি নীল রঙের টিকচিহ্ন থাকবে। টুইটারের মতো ফেসবুকও নিজে থেকেই সেলিব্রেটিদের প্রোফাইল ও পেজ ভেরিফাই করবে।