ফক্সকন মাদারবোর্ডে উপহার

তাইওয়ানের ফক্সকন মাদারবোর্ডের বাংলাদেশি পরিবেশক হিসেবে নতুন ভোক্তা প্রণোদনা প্যাকেজ চালু করেছে কম্পিউটার সোর্স। চলতি অর্থবছরের শেষ প্রান্তিক উপলক্ষে ফক্সকন মাদারবোর্ডের সাথে নিশ্চিত পুরস্কার ও বিশেষায়িত ‘বাই৪৮’ সেবা দেওয়া হচ্ছে। সম্প্রতি রজধানীর একটি রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন কম্পিউটার সোর্সের পণ্যব্যবস্থাপক (ফক্সকন) মেহেদী জামান তানিম। তিনি জানান, আগামীকাল ১ জুন থেকে শুরু হয়ে এই অফার চলবে ১৫ জুলাই পর্যন্ত। পক্ষকালব্যাপী চলমান এই ভোক্তা প্রণোদনায় ফক্সকন ব্র্যান্ডের এইচ৬১এমএক্সই-ভি ওএস এবং বি৭৫এম মডেলের মাদারবোর্ড কিনলে সাথে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতা। পুরস্কার জিততে হলে স্ক্র্যাচ কার্ডের গোপন নম্বরটি কম্পিউটার সোর্সের ফেসবুকফ্যান পেজের (face book.com/ CSLFanclub) ‘ফক্সকন স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ট্যাবে সন্নিবেশ করতে হবে। কম্পিউটার সোর্সর ব্যবসায় ব্যবস্থাপক (রিটেইল) আব্দুল হালিম, ব্যবসায় ব্যবস্থাপক (বিপনন) তারিকুল হক ও উপ-পণ্য ব্যবস্থাপক মাহবুবুর রহমান বাবুল এ সময় উপস্থিত ছিলেন।