সাতক্ষীরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় নির্মাণাধীন ৪ তলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল হাসান সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় রাতে জনৈক আব্দুল হামিদের নির্মাণাধীন ৪ তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিল নাজমুল। এ সময় সে অসাবধান বশত রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম