জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষা আ.জ.ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান) সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পাঠ : আখলাক ১। আখলাক - কোন শব্দের বহুবচন? ক) খালিক খ) খুলুকুন গ) খালাকুন ঘ) খিলকুন ২। আখলাক অর্থ কী? ক) ধৈর্য খ) ভ্রাতৃত্ব গ) প্রশংসা ঘ) চরিত্র ৩। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই কোনটির অন্তর্ভুক্ত? ক) অভ্যাস খ) ইচ্ছা গ) আকাঙ্ক্ষা ঘ) আখলাক ৪। আখলাক কয় প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৫। আখলাকে হামিদাহ মানে হল —। ক) প্রশংসনীয় চরিত্র খ) নিন্দনীয় চরিত্র গ) অসত্ চরিত্র ঘ) নিকৃষ্ট চরিত্র ৬। দেশপ্রেম, সমাজ সেবা, সততা, ধৈর্য ইত্যাদি কোন ধরনের চরিত্র? ক) আখলাকে হামিদাহ খ) আখলাকে যামিমা গ) বিতর্কিত চরিত্র ঘ) সমালোচিত চরিত্র ৭। আখলাকে যামিমা মানে—। i) নিন্দিত চরিত্র ii) ঘৃণিত চরিত্র iii) নন্দিত চরিত্র কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৮। সুদ, ঘুষ, অশ্লীলতা, মিথ্যাচার, ঘৃণা, অহংকার ইত্যাদি কোন ধরনের আখলাক? ক) আখলাকে হামিদাহ খ) আখলাকে যামিমা গ) প্রশংসনীয় চরিত্র ঘ) নন্দিত চরিত্র ৯। কোন চরিত্রের লোক সমাজে ঘৃণিত ও নিন্দিত হয়? ক) আখলাকে হামিদাহ খ) আখলাকে যামিমা গ) উত্তম চরিত্র ঘ) প্রশংসিত চরিত্র। ১০। উন্নত জাতির জীবনীশক্তি কোনটি? ক) শিক্ষা খ) সম্পদ গ) আখলাক ঘ) প্রযুক্তি ১১। যে জাতির চরিত্র যত ভাল সে জাতি তত —। ক) শক্তিশালী খ) মহান গ) দানশীল ঘ) বিনয়ী ১২। সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না, যে জাতির —। ক) অর্থ সম্পদ নেই খ) সংবিধান নেই গ) সবাই শিক্ষিত নয় ঘ) চরিত্র ঠিক নেই। ১৩। উত্তম চরিত্রকে পূর্ণতাদানের জন্য কোন নবীকে প্রেরণ করা হয়েছে? ক) আদম (আ.) খ) ইবরাহীম (আ.) গ) ঈসা (আ.) ঘ) মহানবী (স.) ১৪। যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকে সে তত— ক) সুখী খ) অসহায় গ) অগ্রসর ঘ) সত্ ১৫। উত্তম চরিত্রই নেক কাজের —। ক) হাতিয়ার খ) চাবিকাঠি গ) উপায় ঘ) মূলকথা ১৬। কিয়ামতের দিন পরিমাপ দন্ডে উত্তম চরিত্রের ওজন কেমন হবে? ক) ভারী খ) হালকা গ) অত্যন্ত ভারী ঘ) পুন্যের সমান ১৭। চরিত্র মানুষের —। ক) সম্পদ খ) ভূষণ গ) সম্মান ঘ) অধিকার ১৮। উত্তম চরিত্র মানুষের পাপকে কী করে? ক) খন্ডন করে খ) বাধা দেয় গ) মুক্ত করে ঘ) প্রতিহত করে। ১৯। “উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে যেমন ভাবে সূর্যতাপ বরফকে বিগলিত করে” হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে? i) বুখারী ii) তাবারানি iii) বায়হাকি কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) iii ২০। ইবাদাতের দিক থেকে দুর্বল বান্দা ও কোনটির কারণে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করবে? ক) উত্তম চরিত্র খ) দান গ) সাদকা ঘ) পরোপকার পাঠ : ধৈর্য ১। ধৈর্য-এর আরবি প্রতিশব্দ কী? ক) সাদিক খ) নিয়ামত গ) সবর ঘ) সদর ২। ধৈর্যের কয়টি দিক আছে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩। মানব জীবনে সফলতার চাবিকাছি কোনটি? ক) ন্যায় পরায়নতা খ) সততা গ) সমাজ সেবা ঘ) ধৈর্য ৪। “অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেয়া হবে”- কোন সূরায় বর্ণিত আছে? ক) নিসা-১০০ খ) যুমার-১০ গ) ফাতির-৪১ ঘ) কামার-৫০ ৫। অধৈর্য মানুষকে কোনদিকে ঠেলে দেয়? ক) ব্যর্থতা খ) সফলতা গ) উন্নতি ঘ) নিষ্ঠুরতা ৬। ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন কোন নবী? ক) মুসা (আ.) খ) ঈসা (আ.) গ) ইবরাহীম (আ.) ঘ) দাউদ (আ.) ৭। কোন যালিম শাসক হযরত ইবরাহীম (আ.)কে অগ্নিকুন্ডে নিক্ষেপ করেছিল? ক) নমরুদ খ) ফিরআউন গ) হামান ঘ) শাদ্দাদ ৮। অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়ে ইবরাহীম (আ.) কার সাহায্য চেয়েছিলেন? ক) আল্লাহ খ) পিতা, আযর খ) আগুন ঘ) এলাকাবাসী ৯। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কোন নবীর দেহে পচন ধরেছিল? ক) যাকারিয়া (আ.) খ) ইউসুফ (আ.) গ) ইদরিস (আ.) ঘ) আইয়ুব (আ.) ১০। যে সব ক্ষেত্রে ধৈর্যধারণ করা প্রয়োজন তাহল:- i) ব্যক্তিগত জীবন ii) সামাজিক জীবন iii) রাষ্ট্রীয় জীবন কোনটি সঠিক? ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উত্তরমালা :পাঠ আখলাক ১। খ ২। ঘ ৩।ঘ ৪।ক ৫।ক ৬।ক ৭।খ ৮।খ ৯।খ ১০।গ ১১।ক ১২।ঘ ১৩।ঘ ১৪।গ ১৫।ঘ ১৬।গ ১৭।খ ১৮।ক ১৯।গ ২০।ক পাঠ : ধৈর্য ১। গ ২।খ ৩।ঘ ৪।খ ৫।ক ৬।গ ৭।ক ৮।ক ৯।ঘ ১০।ঘ