ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সরে আসার সিদ্ধান্ত চাইলে আবার মূল্যায়ন করতে পারে যুক্তরাজ্য। স্কটল্যান্ডের রাজনীতিবিদদের পক্ষের আইনজীবীরা ইউরোপীয় কোর্ট অব জাস্টিসকে (ইসিজে) এ কথা জানিয়েছে। স্কটল্যান্ডের রাজনীতিবিদদের হয়ে লড়ে যাওয়া ইইউ’র সর্বোচ্চ আদালতে এ আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত যেন খারিজ করে দেওয়া হয়।
অবশ্য মঙ্গলবার এক জরুরির শুনানির সময় ইইউ’র সর্বোচ্চ আদালত বলেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্ত যুক্তরাজ্যকে একঘরে ও বিপর্যস্ত করে তুলতে পারে। শুনানিতে আরো বলা হয়, ইইউ’র সদস্য পদ ধরে রাখতে সমর্থকরা দ্বিতীয় গণভোটের দিকে এগিয়ে যেতে পারে। যার ফলে ব্রেক্সিটের প্রক্রিয়া স্থগিত হতে পারে।
এ সময় স্কটল্যান্ডের রাজনীতিবিদদের একদল আইনজীবী ইউরোপীয় কোর্ট অব জাস্টিসকে (ইসিজে) বলেছে, ইইউ থেকে সরে যেতে লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ এর অধীনে অন্য ২৭টি সদস্য রাষ্ট্রের চুক্তির বিনিময়ে যুক্তরাজ্য তার নোটিস প্রত্যাহার করতে পারে। এদিকে স্কটল্যান্ডের রাজনীতিবিদদের পক্ষের আইনজীবী এডিয়ান ও’নিল লুক্সেমবার্গের বিচারপতিদের একটি পূর্ণাঙ্গ আদালতে শুনানির কথা জানিয়েছেন।
বিশ্বের বৃহত্তম বাণিজ্য অঞ্চল ইইউ থেকে যুক্তরাজ্য আগামী ২৯ মার্চ সরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এ বিষয়ক চুক্তিতে এখনো অস্পষ্টতা আছে বলে বিভিন্ন পক্ষ মনে করছে। যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ইইউ’র খসড়া ব্রেক্সিট চুক্তি আগামী ১১ ডিসেম্বর সংসদে পাস হবে।
এদিকে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসিজের এ মামলার শুনানি কল্পিত ও অপ্রাসঙ্গিকভাবে করে যাচ্ছে। কারণ মন্ত্রীদের ব্রেক্সিট প্রত্যাহারের কোনো উদ্দেশ্য নেই। এছাড়া ধারাবাহিকভাবে মে দ্বিতীয় গণভোটের প্রস্তাব বাতিল করেছেন।