ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে পঞ্চম পর্বের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি একে আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের চ্যানেল অ্যান্ড পার্টনার ডেভেলাপমেন্টের প্রধান আতিকুর রহমান। অনুষ্ঠানে পাঁচশত শিক্ষার্থীর হাতে ডেল ব্র্যান্ডের সর্বাধুনিক মডেলের একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয়।