ইন্ডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে সফটওয়্যার দিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফট ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে ড্রিমস্পার্ক প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সকল শিক্ষার্থী, শিক্ষক, ল্যাব ও কর্মচারীরা বিনামূল্যে মাইক্রোসফটের প্রায় সব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার, ভিজ্যুয়াল স্টুডিও, এসকিউএল সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার প্রভৃতি। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ফোনের ডেভেলপার অ্যাকাউন্টও বিনামূল্যে দেওয়া হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর এম. ওমর রহমান এবং মাইক্রোসফটের পক্ষে চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়াকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।