বাংলাদেশে বিস্তৃত হবে ডেলের কার্যক্রম

‘ডেল’ ইন্দোনেশিয়া ও সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর সালেহ এম হাজী মুনশি সম্প্রতি এক সফরে বাংলাদেশ এসেছেন। সফরকালে তিনি গত ৩০ মে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যাতে তিনি ‘ডেল’-এর ভবিষ্যত্ কার্যক্রমের উপর আলোকপাত করেন। বাংলাদেশে ডেলের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি আগামীতে শিক্ষার্থীদের নিয়ে ডেলের পক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান তিনি। তিনি জানান, বাংলাদেশে ব্যবসার উপযোগী সলিউশন প্রদান ও ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কার্যক্রম চালু করা হবে। বর্তমানে ডেল নারী উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ক্লাউড সার্ভিস প্রদান করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির।