ইউরো টোনার কার্টিজ

প্রিন্ট ওয়ার্ল্ড বাজারে এনেছে ইউরো ব্র্যান্ডের টোনার কার্টিজ। এইচপি, ক্যানন, লেক্সমার্ক, স্যামসাং, ব্রাদারসহ প্রায় সব ব্র্যান্ডের প্রিন্টারেই কাজ করবে এটি। সাশ্রয়ী এই টোনার কার্টিজে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ওপিসি ড্রাম ও টোনার পাউডার। এর মাধ্যমে ট্রেসিং পেপারও প্রিন্ট করা যাবে। এতে অরিজিনাল কার্টিজের সমান ও সমমানের প্রিন্ট সম্ভব। ফোন :৯৫৭০৬৮২, ০১৭৪০৮৮৮২৮৮।