কম্পিউটেক্স তাইপে ২০১৩তে অংশ নিচ্ছে বিসিএস প্রতিনিধিদল
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২০:০১
বাংলাদেশ কম্পিউটার সমিতির ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল তাইওয়ানের তাইপেতে আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বের অন্যতম বৃহত্ প্রযুক্তিসংশ্লিষ্ট প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’তে অংশগ্রহণের উদ্দেশ্যে গত ২ জুন বাংলাদেশ থেকে যাত্রা করেছেন। প্রদর্শনী চলবে ৮ জুন পর্যন্ত। বিসিএস প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান, বায়ারস নাইটস, বেস্ট চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, কম্পিউটেক্স তাইপে ফোরাম, প্রক্রিউরিমেন্ট মিটিং এবং মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, গ্রুপভিত্তিক, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশে প্রযুক্তি বিনিয়োগ বিষয়েও আলোচনা করবেন বিসিএস-এর এই প্রতিনিধিদল।