কুমিল্লায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। শুক্রবার ভোরে জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় আব্দুল কাদের জিলানীর বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে গোপনসূত্রে এমন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরলালপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ফরহাদ হোসেন এবং ৫৬ পিস ইয়াবাসহ কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে শাহীন ভূঁইয়াকে (৩৮) গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: বাংলাদেশি ৫৬ পাসপোর্টসহ ২৪ রোহিঙ্গা আটক
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক প্রণব কুমার জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে বুড়িচং থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই