নবম-দশম শ্রেণির কম্পিউটার শিক্ষা

কম্পিউটার শিক্ষা প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা আজ প্রথম অধ্যায় থেকে অবশিষ্ট বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হল। এ প্রশ্নগুলো অনুশীলন করবে। ১। আইসি ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে? (ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ ২। ১৯৪৯ সালে তৈরি হয় — (ক) এডভ্যাক (খ) মার্ক-১ (গ) এনিয়্যাক (্ঘ) ইউনিভ্যাক-১ ৩। বাংলাদেশে প্রথম কমিপউটার স্থাপিত হয়- (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) প্রকৌশল বিশ্ববিদ্যালয় (গ) পরমাণু শক্তি কেন্দ্র (ঘ) ব্যুরো অব স্ট্যাটিসটিক্সে। ৪। যে যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত (ক) এনিয়াক (খ) ইউনিভ্যাক (গ) মার্ক -১ (ঘ) এডসাক ৫।এনিয়্যাক কম্পিউটার চালানোর জন্য কত কিলোওয়াট বিদ্যুত্ শক্তি প্রয়োজন হতো- (ক) ১২০ (খ) ১৩০ (গ) ১৪০ (ঘ) ১৫০ ৬। কত সালে কমিপউটারে সংরক্ষিত প্রোগ্রামের অভিধারনার সূত্রপাত হয়? (ক) ১৯৪৫ (খ) ১৯৪০ (গ) ১৯৫১ (ঘ) ১৯৭১ ৭। কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি? (ক) ডিফারেন্স ইঞ্জিন (খ) অ্যাবাকাস (গ) কমপ্লেক্স কমিপউটার (ঘ) এনিয়্যাক ৮। ‘কম্পিউটারের জনক’ কাকে বলা হয়- (ক) মূলার (খ) প্যাস্কেল (গ) চার্লস ব্যাবেজ (ঘ) লিবনিজ ৯। মাইক্রোসফট কোমপানি এবং এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কি? (ক) স্টিব জবস (খ) চার্লস ব্যাবেজ (গ) বিল গেটস (ঘ) মারকুলা ১০। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? (ক) এ্যাপল (খ) আইবিএম (গ) জেরোক্স (ঘ) ইনটেল ১১। ১৯৭১ সালে তৈরি প্রথম মাইক্রো প্রসেসরটি ছিল- (ক) ইনটেল-৪০৪০ (খ) ইনটেল-৪০০৪ (গ) ৮০২৮৬ (ঘ) ৮০৩৮৬ ১২। ১৯৫১ সালে মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে? (ক) মরিস উইলকিস এবং জন ভন নিউম্যান (খ) হারম্যান গোল্ডস্টেইন এবং হাওহার্ড এইচ আইকেন (গ) উইলিয়াম অটরডে এবং ব্লেইজ প্যাস্কেল (ঘ) জন মউসলি ও প্রেসপার একার্ট ১৩।কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়? (ক) ১৯৪৫ (খ) ১৯৪৮ (গ) ১৯৫২ (ঘ) ১৯৫৪ ১৪।প্রথম কমিপউটার সরবরাহ করা হয় ব্যুরো অব সেন্সাস অফিসে। কোনটি এবং কখন? (ক)UNIVAC,১৯৫১ (খ) EDSAC,১৯৪৮ (গ) EDVAC,১৯৫২ (ঘ) ENIAC,১৯৪৯ ১৫।বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো সর্বপ্রথম কোন কম্পিউটারটি ব্যবহার করে? (ক) IBM-১৪০০ (খ) IBM-৩৭০ (গ) IC-১৯০০ (ঘ) IBM-৩৬০ ১৬।বাংলাদেশে প্রথম কমিপউটার স্থাপিত হয়- সালে (ক) ১৯৭১ (খ) ১৯৫৪ (গ) ১৯৬৪ (ঘ) ১৯৬১ ১৭।১৯৬৫ সালে আদমজী জুট মিলে -কম্পিউটার স্থাপিত হয়- (ক) IBM-১৯০০ (খ) IBM-৪৩০০ (গ) IBM-১৪০০ (ঘ) IBM-৩৬০ ১৮।বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি শুরুতে র্যাম ছিল- (ক) ২০ কিলোবাইট (খ) ৬৪ কিলোবাইট (গ) ২ মেগাবাইট (ঘ) ৪ মেগাবাইট ১৯।ডিজিটাল কম্পিউটারের কাজের পদ্ধতি হচ্ছে- (i) পরিমাপন (ii) অগ্রসরমান (iii) পর্যায়ক্রমিক নিচের কোনটি সঠিক? (ক) i ও ii ( খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২০। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য- (i) আইসি (ii) সেমি কন্ডাক্টর মেমরি (iii) মাল্টিপ্রসেসর নিচের কোনটি সঠিক? (ক) i ও ii ( খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২১। দক্ষতার সাথে বিশ্লেষণধর্মী কাজ করতে পারে কোন কম্পিউটার? (ক) সুপার (খ) মেইনফ্রেম (গ) মিনি (ঘ) পিসি ২২।কোন কম্পিউটার প্রথম মজুদ এবং গাণিতিক যুক্তিমূলক কাজের জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়- (ক) ENIAC (খ) EDSAC (গ) ABC (ঘ) UNIVAC ২৩। ৪০০৪ প্রসেসরটির প্রোগ্রাম অ্যাড্রেস কত বিটের? (ক) ৪ (খ) ১২ (গ) ৬ (ঘ) ৭ ২৪। ইনটেল কোন চিপটি প্রথম বাজারজাত করে? (ক) ৪০০০ (খ) ৪০০৪ (গ) ৪০৪০ (ঘ) ৮০৮০ ২৫।১ম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ- (ক) IBM-৬৫০ (খ) IBM-১৪০০ (গ) IBM-৩৬০ (ঘ) Alteir উত্তরপত্র: ১. ঘ২. ক৩. গ৪. গ৫. খ ৬. ক৭. ক৮. গ৯. গ১০. ঘ১১. খ১২. ঘ১৩. খ১৪. ক১৫. ঘ১৬. গ১৭. গ১৮. ক১৯. গ২০. ক২১. খ২২. ক২৩. খ ২৪. ক২৫. ক